মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর র‌্যাবের অভিযান-ফেন্সিডিল সহ এক যুবক আটক

র‌্যাবের অভিযান-ফেন্সিডিল সহ এক যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের মাদক বিরোধী অভিযানে ৩০২ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি এক যুবক হাতেনাতে আটক।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে মঙ্গলবার রাত পনে ৩ টারদিকে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন রিকাবি চকচকা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০২ বোতল ফেন্সিডিল সহ মাহফুজার রহমান ওরফে সাবু (৩৭) নামের এক মাদক কারবারী যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারী যুবক হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রিকাবি চকচকা গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে মাহফুজার রহমান ওরফে সাবু।

র‌্যাব আরো জানায়, আটককৃত মাদক কারবারী জলেন (রিকাবী চকচোকা) এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী। ঘটনার সময় সে পার্বতীপুর সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের বড় চালান আনছে এবং ভোরে সেই মাদক ফেন্সিডিল খুচড়া পাটিদের মাঝে বিক্রি করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর একটি চৌকশ অপারেশন দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।

এব্যাপারে নিকটস্থ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র‌্যাব।

খুঁজুন