মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর র‍্যাবের অভিযানে ১ হাজার ৩শ' লিটার চোলাই মদ সহ ২ যুবক আটক

র‍্যাবের অভিযানে ১ হাজার ৩শ' লিটার চোলাই মদ সহ ২ যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 


দেশীয় চোলাই মদ তৈরীর কারখানায় র‍্যাবের অভিযানে ১ হাজার ৩শ' ৫ লিটার চোলাই মদ  উদ্ধার সহ হাতেনাতে ২ যুবক আটক।

জয়পুরহাট সদর থানার ভাদশা ইউপির ইসাহাকপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩শ' ৫ লিটার চোলাই মদ সহ জানকি কর্মকার (৩৯) ও লিটন কর্মকার (২৫) নামের মাদক কারবারি দু' যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে শনিবার পূর্বরাত সোয়া ৬টার দিকে জেলার সদর থানার ইসাহাকপুর গ্রামের মৃত উপেন কর্মকারের ছেলে শ্রী জানকি কর্মকার ও একই গ্রামের মৃত হরিদাশ কর্মকারের ছেলে শ্রী লিটন কর্মকারকে উপরোক্ত বিপুল পরিমান (১ হাজার ৩শ' ৫ লিটার) চোলাই মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় চোলাই মদ অবৈধ ভাবে উৎপাদন করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদক সেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন