মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ যুবক আটক

র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের অভিযানে ২০ বোতল ফেন্সিডিল ও বিদেশী ২০ বোতল মদ সহ মাদক কারবারি আল আমিন (২২) নামের এক যুবক আটক।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল রবিবার ২৫ ডিসেম্বর পূর্বরাতে জয়পুরহাট জেলা সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে অভিযান পরিচালনা করে উত্তর শেখপুর গ্রামের আহসান হাবিবের ছেলে আল আমিন কে ২০ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল বিদেশী মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং বিদেশী মদ অবৈধভাবে সংগ্রহপূর্বক অভিনব কায়দায় জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন। এব্যাপারে জয়পুরহাট সদর থানায় “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র‍্যাব।

খুঁজুন