মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর র‌্যাবের অভিযানে গাঁজাসহ নওগাঁর দুই যুবক আটক

র‌্যাবের অভিযানে গাঁজাসহ নওগাঁর দুই যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন  :


র‌্যাব-৫, সিপিসি-৩, এর অভিযানে সারে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি নওগাঁর দুই যুবক আটক। আটককৃতদের শনিবার জেল-হাজতে প্রেরন।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা'র নেতৃত্বে শুক্রবার দিনগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সারে ১৪ কেজি,  একটি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৩শ' টাকা সহ মাদক ব্যবসায়ী নুর নবী ওরফে লুৎফর রহমান (৩৭) ও সাদেকুল ইসলাম ওরফে বুদু (২৬) নামে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের নবীর উদ্দিনের ছেলে নুর নবী ওরফে লুৎফর রহমান ও একই গ্রামের কুদ্দুস আলীর ছেলে সাদেকুল ইসলাম ওরফে বুদু। র‌্যাব আরো জানায়, আটককৃত দু' যুবক দীর্ঘদিন ধরে মাদক (গাঁজা) এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ব্যবসার সাথে জড়িত। শুক্রবারও তারা কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা পেয়ে জয়পুরহাট থেকে পাঁচবিবি এলাকায় নিয়ে যায়। এ সময় কাশিয়াবাড়ি এলাকায় র‌্যাব-৫ এর চৌকশ অপারেশনাল দল অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করেন।

এব্যাপারে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

খুঁজুন