মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 


র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার।

জয়পুরহাটের সদর থানার হিচমি মোড় এলাকা থেকে র‍্যাবের বিশেষ অভিযানে সোমবার দিনগত রাত পৌনে ৮  টার মদিকে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামী আব্দুর রাজ্জাক (৩৭) কে গ্রেফতার করেন র‍্যাব। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক জয়পুরহাট জেলার কালাই থানার বিয়ালা গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব জানায়, গত ১৯ জুন জয়পুরহাটের কালাই থানার দুধাইল গ্রামের মোঃ ওসমান আলীর ছেলে মোঃ সারোয়ার হোসেন বাসা থেকে বের হয়ে যাওয়ার পর দুইদিন ধরে তার আর কোন খোঁজ না পাওয়ার পর।  গত ২১ জুন একই এলাকার জৈনক রতন চৌধুরীর জমির আইলের পাশে সারোয়ারের ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এ ব্যাপারে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। কালাই থানা পুলিশ মামলাটির কোন সুরাহা করতে না পারায় মামলাটি সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়। এই মামলার পুলিশি তদন্তে অভিযুক্ত মোঃ রানা বাবু (৩১), মোঃ শামীম (২৮) এবং মোঃ আব্দুর রাজ্জাক (৩৭) এর নাম উঠে আসে। আব্দুর রাজ্জাক (৩৭) এই মামলার অন্যতম অভিযুক্ত এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে দীর্ঘদিন ধরে পলাতক প্রধান অভিযুক্ত মোঃ আব্দুর রাজ্জাকের অবস্থান সনাক্ত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে তাকে গ্রেফতার করেন। 

পরবর্তীতে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সিআইডি কার্যালয় জয়পুরহাটে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন