মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর র‍্যাবের অভিযানে ভুয়া নিয়োগ পত্র সহ প্রতারক চক্রের মূল হোতা আটক

র‍্যাবের অভিযানে ভুয়া নিয়োগ পত্র সহ প্রতারক চক্রের মূল হোতা আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :


ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের মূল হোতা আটক।

জয়পুরহাট জেলার কালাই থানার মোলামগাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি ভূয়া নিয়োগ পত্রসহ প্রতারক চক্রের মূলহোতা আব্দুল বারিক বাকী (৫০) নামের একজনকে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-৩।

শত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে শনিবার বেলা পৌনে ১২ টারদিকে জেলার কালাই থানার কাদিরপুর গ্রামের মোঃ আইজ উদ্দিনের ছেলে আব্দুল বারিক বাকী কে আটক করা হয়।

র‍্যাব আরও জানান, আব্দুল বারিক ৩ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা। যেখানে ২০১৭ সাল থেকে সবাই দরিদ্র লোকদের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশা দিয়ে বা কখনও কখনও ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তিনি ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য দুই প্রার্থীর কাছ থেকে টাকা নেন এবং ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। 

এঘটনায় আটককৃতের বিরুদ্ধে জেলার কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন