রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা র‌্যাগিং অপরাধকে শুন্যে নিয়ে এসেছি- মাভাবিপ্রবি উপাচার্য

র‌্যাগিং অপরাধকে শুন্যে নিয়ে এসেছি- মাভাবিপ্রবি উপাচার্য

মো. হৃদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) তে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। 

বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এ আর এম সোলাইমানকে নিয়ে বিভিন্ন বিভাগে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছ, কারও অত্যাচার ভোগ করতে নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং নামক অপরাধের প্রচলন রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিং অপরাধকে শুন্যে নিয়ে এসেছি এবং এ অপরাধের শাস্তিও দিচ্ছি। আমার দ্বার তোমাদের জন্য উন্মুক্ত। তোমাদের বিভাগের সম্মানিত শিক্ষকগন তোমাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন।


এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় যে, নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামী ১২ অক্টোবর (বৃহস্পতিবার ) অনুষ্ঠিত হবে।  অপরদিকে আজ বুধবার চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময় শেষ হতে যাচ্ছে।

খুঁজুন