মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
মহানগর শাহবাগে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

শাহবাগে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থেকে এক নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক বলেন, খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুটপাত থেকে এক ব্যক্তিকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির বলেন, খবর পেয়ে গিয়ে মসজিদের পাশে ফুটপাতে অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত ঢামেকে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই নারীও ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া জাতীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ফুটপাত থেকে আরও এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই গোলাম রাসেল পারভেজ বলেন, খবর পেয়ে ঈদগাহ মাঠের পাশে ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করি। ঢাকা মেডিক্যালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খুঁজুন