সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শাহরাস্তিতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক

শাহরাস্তিতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক

মোঃ মঈনুল ইসলাম কাজলঃ 

 চাঁদপুরের শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা দুলাল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। ১৭ মে

মঙ্গলবার সকালে অভিযুক্ত কে আদালতে সোপর্দ করা হয়েছে। 

মামলার এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর দুরসম্পর্কিয় দাদা শাহরাস্তি পৌর এলাকার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মৃতঃ আম্বর আলীর পুত্র মোঃ দুলাল হোসেন (৫৫) নিজ এলাকায় কনফেকশনারি ব্যবসা করতেন। ভুক্তভোগী (১১) স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে বিভিন্ন সময়ে দুলাল হোসেনের দোকানে চকলেট ও চিপস কিনতে গেলে ভুক্তভোগীকে নানাভাবে যৌন হয়রানি করতো। গত ১৪ মে বিকেলে ভুক্তভোগী ক্লাস শেষে দুলালের দোকানের সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় সে শিশুটিকে দোকানে ডেকে নিয়ে পিছনের কক্ষে ছুরি দেখিয়ে ধর্ষণ করে। পরদিনও একই সময়ে একই ঘটনার পুনরাবৃত্তি করে। ঘটনা অবগত হয়ে গত ১৬ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেন। যার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুলাল হোসেনকে গ্রেফতার করে। 

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, অভিযুক্ত দুলাল হোসেনকে (৫৫) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরিক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খুঁজুন