সোমবার, ১৫ জুন ২০২৬
Journalists
শিরোনাম
সুফিবাদ সালাতের ‘ওয়াক্ত’ বা সময় মানুষের বানানো
একটি মহাজাগতিক ধাঁধা ও আমাদের অন্ধত্ব

সালাতের ‘ওয়াক্ত’ বা সময় মানুষের বানানো

৫০টি অকাট্য কুরআনের যুক্তি

এগুলো আল্লাহতায়ালা কর্তৃক নির্ধারিত এবং মহাজাগতিক নিয়ম (সূর্যের অবস্থান) ও হাদিসের নির্দেশনার ওপর প্রতিষ্ঠিত l

একটু চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় ভাবুন তো! মহান আল্লাহ—যিনি এই অসীম মহাবিশ্বের স্রষ্টা, যিনি ব্যাকটেরিয়ার কোষ থেকে শুরু করে গ্রহ নক্ষত্র ভরা গ্যালাক্সির ঘূর্ণনের নিখুঁত গাণিতিক হিসাব নির্ধারণ করেছেন—তিনি কি এমন কোনো ভৌগোলিক ও সময়ভিত্তিক 'রিচুয়াল' বা শারীরিক আচার মানুষের ওপর চাপিয়ে দিতে পারেন, যা পৃথিবীর সব মানুষের পক্ষে পালন করা অসম্ভব?
ধরুন, নরওয়ে, গ্রীনল্যান্ড  বা ফিনল্যান্ডের মতো উত্তর মেরুর দেশগুলোর কথা। সেখানে বছরের এমনও সময় আসে, যখন টানা ৬ মাস সূর্য ডোবেই না; আবার টানা ৬ মাস রাতের ঘুটঘুটে আঁধার থাকে, সূর্যের দেখাই মেলে না। এখন সেখানকার একজন মুসলিমকে যদি বলা হয়, "তোমাকে সূর্য ওঠা, মাথার ওপর আসা এবং সূর্য ডোবার ওপর ভিত্তি করে ঘড়ির কাঁটায় মেপে দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে"—তাহলে সে কী করবে? সে কি ৬ মাস ধরে শুধু জোহরের নামাজ পড়বে, আর বাকি ৬ মাস শুধু এশা পড়বে?
পবিত্র কুরআনে মহান আল্লাহ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে, তিনি এই কিতাবকে ‘বিস্তারিত’ (Detailed) রূপে ও ব্যাখ্যা বা তাফসীরসহ নাজিল করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ঐশী দাবির পরও, কুরআনের কোথাও আমরা প্রচলিত ৫ ওয়াক্ত নামাজের ঘড়ি-ধরা সময়ের কোনো সুনির্দিষ্ট বিবরণ বা নাম খুঁজে পাই না। আল্লাহ কি তবে মিথ্যে দাবি করেছেন নাকি তিনি তাঁর দাবি পূরণে অক্ষম? (নাউযুবিল্লাহ)। নাকি আমরাই ‘সালাত’ এবং ‘ওয়াক্ত’ শব্দগুলোকে বুঝতে চরমভাবে ভুল করেছি?
আসুন, আজ প্রচলিত ধ্যান-ধারণার চশমা খুলে ফেলে, নিরেট যুক্তি, বাস্তব উদাহরণ এবং কুরআনের অকাট্য আয়াতের মাধ্যমে সালাতের এই প্রচলিত ‘ওয়াক্ত’ যে মানুষের বানানো—তার ৫০টি   যৌক্তিক কারণের গভীরে প্রবেশ করি।

 সালাত এবং ওয়াক্ত: ৫০টি অকাট্য দলিল

জীবনের সবচেয়ে বড় ইবাদত: গাইডবুক কি সত্যিই নীরব?
ভূমিকা:
মহান আল্লাহ যখন মানুষকে সৃষ্টির সেরা জীব (আশরাফুল মাখলুকাত) হিসেবে ডিজাইন করলেন এবং তাদের জীবন পরিচালনার জন্য একটি নিখুঁত 'ম্যানুয়াল' বা গাইডবুক (আল-কুরআন) উপহার দিলেন, তখন সেই ম্যানুয়ালে জীবনের প্রধানতম ইবাদত 'সালাত'-এর সময়সূচী নিয়ে কোনো ধোঁয়াশা বা অস্পষ্টতা থাকা কি আদৌ সম্ভব? 

১. বিস্তারিত কিতাবে ‘ওয়াক্ত’-এর অনুপস্থিতি: একটি যৌক্তিক সংকট
ধরে নিন, আপনি বাজার থেকে অত্যন্ত দামি এবং জটিল একটি টিভি মোবাইল কম্পিউটার বা মেশিন কিনলেন। সেই মেশিনের সাথে একটি মোটা ইউজার ম্যানুয়াল দেওয়া হলো, যেখানে মেশিনের ভেতরের ছোটখাটো নাট-বল্টু, স্ক্রু আইসি মাদারবোর্ড  বা তারের বিবরণ অত্যন্ত নিখুঁতভাবে লেখা আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, মেশিনটি কীভাবে ‘স্টার্ট’ করতে হয় এবং দিনে ঠিক কোন কোন সময়ে এটি চালাতে হবে—তার কোনো উল্লেখই ওই ম্যানুয়ালে নেই! এটা কি কোনো নিখুঁত ম্যানুয়ালের লক্ষণ হতে পারে? কখনোই নয়।
অথচ প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুরআনের ক্ষেত্রে আমরা ঠিক এই অবাস্তব দাবিটিই মেনে নিচ্ছি। একটু গভীরভাবে ভেবে দেখুন:
স্বল্প ব্যবহৃত বিধানের বিস্তারিত বিবরণ: মহান আল্লাহ কুরআনে উত্তরাধিকারের অংশ (কার ভাগে কত পার্সেন্ট সম্পত্তি যাবে), ঋণের হিসাব কীভাবে লিখে রাখতে হবে, ব্যভিচারীকে কতটি বেত্রাঘাত করতে হবে, কিংবা তালাকের আইনি প্রক্রিয়া—এসব বিষয় গাণিতিক নিখুঁততায় বর্ণনা করেছেন। অথচ একজন সাধারণ মুসলিমের জীবনে হয়তো কোনোদিন তালাক দেওয়ার প্রয়োজনই পড়ে না, কিংবা উত্তরাধিকার বন্টন বা ব্যভিচারের মুখোমুখি সে জীবনে মাত্র এক-আধবার হয়।
প্রতিদিনের প্রধান ইবাদতে নীরবতা কেন? বিপরীতে, যে সালাত প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিমকে দিনে একাধিকবার, জীবনের শেষ দিন পর্যন্ত বাধ্যতামূলকভাবে আদায় করতে হয়—তার নির্দিষ্ট ‘ওয়াক্ত’ বা সময়সূচীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ (যেমন: যোহর, আসর বা মাগরিবের প্রথাগত সময়সীমা) কুরআনে  অনুপস্থিত কেন? দ্বীনের সবচেয়ে বড় স্তম্ভের সময় নিয়ে কেন এই নীরবতা?
যদি কুরআন সত্যিই একটি "বিস্তারিত গাইডবুক" হয়, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত বিধানটির সময়সূচী এতে সবচেয়ে স্পষ্ট থাকার কথা ছিল।
২. অকাট্য কুরআনিক রেফারেন্সসমূহ
কুরআন যে কোনো অসম্পূর্ণ কিতাব নয় এবং এতে যে দ্বীনের যাবতীয় মৌলিক বিষয় মুফাসসাল বা বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে, তার প্রমাণে নিচের আয়াতগুলো লক্ষ্য করুন:
১. সূরা আল-আনআম (৬:১১৪):
"তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো হাকিম অনুসন্ধান করব? অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত কিতাব (مُفَصَّلاً) নাজিল করেছেন..."
২. সূরা হুদ (১১:১):
"আলিফ-লাম-রা; এটি এমন এক কিতাব, যার আয়াতসমূহ সুদৃঢ় করা হয়েছে এবং তারপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে (فُصِّلَتْ) এক প্রজ্ঞাময়, সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে।"
৩. সূরা আন-নাহল (১৬:৮৯):
"...আর আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি, যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা (تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ), হেদায়েত, রহমত এবং মুমিনদের জন্য সুসংবাদ।"
৪. সূরা আল-আনআম (৬:৩৮):
"...আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি (مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ); অতঃপর সবাই নিজ প্রতিপালকের কাছেই সমবেত হবে।"

চূড়ান্ত চিন্তার খোরাক 
উপরের আয়াতগুলো পরিষ্কারভাবে ঘোষণা করছে যে, আল্লাহ দ্বীনের ব্যাপারে কোনো কিছুই কুরআনে বাদ রাখেননি এবং এটি একটি সম্পূর্ণ তাফসীরসহ ব্যাখ্যায়িত কিতাব। তাহলে প্রশ্ন জাগা স্বাভাবিক—যে ওয়াক্ত বা সময়সূচী আমরা প্রথাগতভাবে মেনে আসছি, তা যদি কুরআনে এই রূপে না থাকে, তবে কি আমাদের প্রচলিত ধারণার উৎস ও সালাতের মূল উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবার সময় আসেনি? আল্লাহর দেওয়া নিখুঁত পরিপূর্ণ কিতাবকে কি আমরা অন্য কোনো কিতাব , ইজমা , কিয়াস বা ধর্ম গুরুদের অধীনস্থ করে ফেলছি না?

২. মিরাজের ৫০ বনাম ৫ ওয়াক্তের গল্প: একটি অসম্ভব গাণিতিক ও তাত্ত্বিক সংকট
 একটু ক্যালকুলেটর নিয়ে ঠান্ডা মাথায় হিসাব করুন তো! ২৪ ঘণ্টায় মোট ১৪৪০ মিনিট। মিরাজের প্রচলিত গল্প অনুযায়ী, আল্লাহ প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরয করেছিলেন। ১৪৪০ মিনিটকে ৫০ দিয়ে ভাগ করলে দাঁড়ায় ২৮.৮ মিনিট। অর্থাৎ, একজন মানুষকে প্রতি ২৮ মিনিট পরপর একবার করে নামাজে দাঁড়াতে হবে! যে যুগে ঘড়ি ছিল না, সেই যুগে মানুষ প্রতি ২৮ মিনিট পরপর কীভাবে হিসাব করত? সে ঘুমাত কখন? আর ঘুম ছাড়া মানুষ বাঁচে কতদিন?
ধরুন, পৃথিবীর কোনো এক দেশের ট্রাফিক পুলিশ প্রধান হুট করে আইন করলেন—"আজ থেকে দেশের সব গাড়িকে প্রতি ১০ কিলোমিটার পর পর লাইসেন্স চেক করাতে হবে।" তখন এক ড্রাইভার বলল, "স্যার, এটা তো অসম্ভব! গাড়ি চালানোই যাবে না। ১০ কিলোমিটার পরপর ব্রেক করতে হবে। লাইসেন্স চেক করাতে হবে, সেখানে যাবে আরো ১০ মিনিট। " তখন ট্রাফিক পুলিশ প্রধান বললেন, "আচ্ছা ঠিক আছে, কমিয়ে প্রতি ১০০ কিলোমিটার পর পর করলাম।" আপনি কি এই ট্রাফিক পুলিশ প্রধানকে একজন দূরদর্শী ও জ্ঞানী পুলিশ বলবেন, নাকি বলবেন তিনি বাস্তব পরিস্থিতি না বুঝেই আগেই মূর্খের মতো একটা অদ্ভুত আইন চাপিয়ে দিয়েছিলেন?
প্রচলিত মিরাজের গল্পে বলা হয়—নবীজি (সা.) আল্লাহ ও মূসা (আ.)-এর মধ্যে কয়েকবার আসা-যাওয়া করে নামাজ ৫০ থেকে কমিয়ে ৫ ওয়াক্তে এনে ‘ডিসকাউন্ট’ করিয়েছেন। এই গল্পটি কুরআনের দুটি মৌলিক স্তম্ভকে সরাসরি আঘাত করে:
১. আল্লাহর পরম জ্ঞান (Al-Alim): আল্লাহ মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে মানুষের চেয়েও ভালো জানেন (সূরা মুলক, ১৪)। তাহলে প্রচলিত গল্প অনুযায়ী, মহান আল্লাহ কি আগে জানতেন না যে মানুষের পক্ষে ৫০ ওয়াক্ত পড়া অসম্ভব? মূসা (আ.) মনে করিয়ে দেওয়ার পরই কি আল্লাহ মানুষের কষ্টের কথা বুঝতে পারলেন? (নাউযুবিল্লাহ)। এটি আল্লাহর চিরন্তন ও নিখুঁত জ্ঞান ধারণার পরিপন্থী। ২. আল্লাহর বাণীর অপরিবর্তনীয়তা: আল্লাহ কুরআনে স্পষ্ট ঘোষণা করেছেন: مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ — "আমার কথার কোনো রদবদল হয় না- কোন পরিবর্তন হয়না।" (সূরা কাফ, ২৯) এবং "আল্লাহর বিধানের কোনো পরিবর্তন পাবে না" (সূরা ফাত্বির, ৪৩)। যেখানে আল্লাহর চূড়ান্ত আইন কখনো পরিবর্তন বা দরদাম (Bargaining) হয় না, সেখানে ৫০ ওয়াক্তের ডিক্রি বার বার দরদাম করে ৫ ওয়াক্তে নেমে আসা কুরআনের এই অকাট্য মূলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক।
সূরা বাকারার ২৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন: "আল্লাহ কারও ওপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না।" যিনি নিজেই এই মহাজাগতিক নিয়ম বানিয়েছেন, তিনি নিজেই আবার প্রথমে ৫০ ওয়াক্তের এক অসম্ভব বোঝা মানুষের ওপর চাপাতে চাইলেন—এই পুরো গল্পটিই কুরআনের খোদা-তত্ত্বের সাথে খাপ খায় না। এর অর্থ পরিষ্কার—ওয়াক্ত কমানোর এই মেকানিক্যাল ধারণার ভিত্তি আল্লাহ নয়, বরং মানুষের তৈরি।

৩. ওয়াক্ত নিয়ে চরম মতভেদ—আসমানি বিধানে গাণিতিক ফাটল?

 যদি ৫ ওয়াক্তের সময়সূচী স্বয়ং আল্লাহর তৈরি কোনো অকাট্য বিধান হতো, তবে গত ১৪০০ বছর ধরে মুসলিম উম্মাহর বিভিন্ন দল-উপদলের মধ্যে এর ‘টাইম-টেবিল’ নিয়ে এত কামড়াকামড়ি আর মতভেদ কেন? আল্লাহর দেওয়া নিখুঁত সংবিধানে কি এমন কোনো লুপহোল বা ফাঁকফোকর থাকা সম্ভব যা নিয়ে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে মারামারি করবে?
গণিতের "২ + ২ = ৪" নিয়ে কি পৃথিবীর কোনো শিয়া, সুন্নি, খ্রিষ্টান বা ইহুদির মধ্যে কোনোদিন কোনো মারামারি বা মতভেদ হয়েছে? হয়নি। কারণ এটি একটি পরম এবং স্পষ্ট সত্য। কিন্তু সালাতের ওয়াক্তের ক্ষেত্রে এসে এই পরম সত্যের গাণিতিক রূপটি কেন উধাও হয়ে গেল?
আজ ঐতিহ্যবাহী সুন্নিরা পড়েন ৫ ওয়াক্ত, শিয়ারা  পড়েন ৩ ওয়াক্ত। আবার আহলে হাদিসদের ওয়াক্তের হিসাবের সাথে হানাফিদের আসরের ওয়াক্তের সময়ের তফাত প্রায় ১ ঘণ্টা! এর বাইরে আবার ইশরাক, চাশত, জাওয়াল, আওয়াবিন ও তাহাজ্জুদ মিলিয়ে কেউ কেউ ১০ ওয়াক্তের জাল বুনে রেখেছেন। আল্লাহ যদি মিরাজে ৫ ওয়াক্ত ফিক্সড করে দিতেন, তবে এই এক্সট্রা ওয়াক্তগুলো কবে, কোন ল্যাবরেটরিতে তৈরি হলো? ভিন্ন কোন মিরাজে গিয়ে এই ১০ ওয়াক্ত নিয়ে আসা হলো?
কুরআনে যদি ৫ ওয়াক্তের ঘড়ি-ধরা সীমানা স্পষ্ট থাকত, তবে এই মহাজাগতিক মতভেদ কখনো তৈরি হতো না। এই চরম মতভেদই প্রমাণ করে যে, মানুষ কুরআনের বাইরে নিজেদের মনগড়া ফিকহ ও অনুমানের ওপর ভিত্তি করে এই ওয়াক্তের দেয়ালগুলো তুলেছে।

৪. ‘কিতাবান মাওকুতা’ (৪:১০৩)—ঘড়ির কাঁটার সময় নাকি অলঙ্ঘনীয় মহাজাগতিক ডিক্রি?
 ধরুন, দেশের সংবিধানে একটি আইন পাস হলো—"ট্যাক্স দেওয়া প্রতিটি নাগরিকের জন্য একটি চিরন্তন বাধ্যবাধকতা।" এখন এই আইনের মানে কি এই যে—প্রতিদিন ঠিক দুপুর ২টা ১৫ মিনিটে আপনাকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ট্যাক্স দিতে হবে? নাকি এর মানে হলো—ট্যাক্স দেওয়াটা আপনার নাগরিক জীবনের একটি স্থায়ী ও অলঙ্ঘনীয় দায়িত্ব? প্রচলিত সমাজ একটি নির্দিষ্ট আয়াত দেখিয়ে দাবি করে—সালাত নাকি ঘড়ির কাঁটা ধরা 'ওয়াক্তে' বন্দী। অথচ আরবী ব্যাকরণ আর নিরেট লজিক বলছে সম্পূর্ণ উল্টো কথা!
একটি কোম্পানির নিয়মাবলীতে লেখা আছে, "অফিসে আইডি কার্ড ঝুলিয়ে রাখা কর্মীদের জন্য একটি লিখিত ও নির্ধারিত নিয়ম (Strict Rule)।" এখন কোনো কর্মচারী কি এই দাবি করবে যে—আইডি কার্ড শুধু সকাল ৯টা, দুপুর ২টা আর বিকেল ৫টায়—এই নির্দিষ্ট মিনিটে পরতে হবে, আর বাকি সময় খুলে রাখা যাবে? কখনোই না। 'নির্ধারিত নিয়ম' মানে হলো যতক্ষণ সে ডিউটিতে আছে, ততক্ষণ ওই নিয়ম তার ওপর সার্বক্ষণিকভাবে অ্যাপ্লাইড বা প্রযোজ্য।
প্রথাগত স্কলাররা সালাতের ৫ ওয়াক্তের সপক্ষে পবিত্র কুরআনের সূরা নিসার ১০৩ নম্বর আয়াতটি পেশ করেন। আসুন দেখি আল্লাহ সেখানে আসলে কী বলেছেন:
সূরা নিসা (৪:১০৩): اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَی الْمُؤْمِنِیْنَ كِتٰبًا مَّوْقُوْتًا উচ্চারণ: ইন্নাস সালাতা কানাত আলাল মু'মিনীনা কিতাবাম মাওকূতা। প্রচলিত অর্থ: "নিশ্চয় সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ের জন্য ফরয করা হয়েছে।"
এই একটি আয়াতের ভুল অনুবাদের ওপর দাঁড়িয়ে পুরো ৫ ওয়াক্তের থিওরি চালানো হয়। অথচ আরবী ভাষার মূল শব্দতত্ত্ব (Etymology) বিশ্লেষণ করলে আসল সত্য বেরিয়ে আসে:
১. ‘কিতাব’ (كِتَاب) শব্দের অর্থ: কুরআনিক পরিভাষায় 'কিতাব' মানে শুধু কাগজের বই নয়, এর আসল অর্থ হলো—লিখিত আইন, অবধারিত ডিক্রি বা অলঙ্ঘনীয় সংবিধান (Decree/Prescribed Law)। ২. ‘মাওকূত’ (مَوْقُوت) শব্দের অর্থ: এটি ‘ওয়াক্ত’ ধাতু থেকে এসেছে ঠিকই, কিন্তু এর ব্যাকরণগত অর্থ হলো—যা সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত, স্থায়ী এবং টাইম-বাউন্ডেড (Fixed/Termed Rule); ঘড়ির কাঁটার ৫টি আলাদা ব্লক বা ঘণ্টার হিসাব নয়।
কুরআনে আল্লাহ ঠিক একই গাঠনিক শব্দ মৃত্যুর ক্ষেত্রেও ব্যবহার করেছেন। সূরা আল-ইমরানের ১৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন: كِتٰبًا مُّؤَجَّلًا (কিতাবাম মুয়াজ্জালা — মৃত্যুর সময়টি একটি লিখিত ও নির্ধারিত ডিক্রি)। এর মানে যেমন মানুষ দিনে ৫ বার মরে না বা মরার কোনো নির্দিষ্ট মক-ড্রিল নেই—এটি জীবনের একটি অবধারিত বাউন্ডারি, ঠিক তেমনি সালাত হলো মুমিনের জীবনের জন্য একটি স্থায়ী ও অলঙ্ঘনীয় লাইফ-লং সংবিধান (Prescribed Decree)।
 এই যুক্তিটি যেভাবে প্রচলিত ওয়াক্তের ধারণাকে ভেঙে দেয়:
যদি ‘কিতাবান মাওকুতা’ শব্দ দিয়ে আল্লাহ ঘড়ির কাঁটা মেপে ৫টি নির্দিষ্ট ওয়াক্তই বোঝাতেন, তবে এই আয়াতের ঠিক আগে বা পরে—জোহর, আসর বা মাগরিবের মতো নামগুলো এবং তাদের নির্দিষ্ট ঘণ্টার বাউন্ডারি কেন স্পষ্ট করে লিখে দিলেন না? উত্তরাধিকারের ১/৮ বা ১/৪ অংশ যদি আল্লাহ গাণিতিকভাবে লিখে দিতে পারেন, তবে সালাতের মতো প্রধান ইবাদতের ৫টি ওয়াক্তের নিখুঁত সময়সীমা এই আয়াতে বাদ থাকার কোনো যৌক্তিক কারণ নেই।
আসল সত্য হলো: আল্লাহ বুঝিয়েছেন—সালাত (স্রষ্টার সার্বক্ষণিকসংযোগ ) মুমিনদের জন্য একটি অলঙ্ঘনীয় ও স্থায়ী সংবিধান। আপনি একে দিনে ৫ বার ১০ মিনিটের জন্য অন-অফ (On/Off) করতে পারবেন না। এটি ২৪ ঘণ্টার একটি স্থায়ী স্টেট অব মাইন্ড (State of Being), যা মুমিনের পুরো জীবনকে মক-ড্রিলের খাঁচা থেকে মুক্ত করে এক চিরন্তন শৃঙ্খলায় বেঁধে রাখে।

৫. যুদ্ধের ময়দানে এক ওয়াক্তে এক ইমাম—টাইম-ফ্রেমের অবাস্তবতা
 মাগরিবের মতো মাত্র ১৫-২০ মিনিটের একটি অত্যন্ত সংক্ষিপ্ত ওয়াক্তে, যুদ্ধের ময়দানে মুখোমুখি শত্রুর সামনে দাঁড়িয়ে, বিশাল একটি সেনাবাহিনীকে বহু ভাগে ভাগ করে পালাবদল করে নামাজ পড়া কি প্রাক্টিক্যালি সম্ভব? সূরা নিসার ১০২ নম্বর আয়াতের প্রথাগত ব্যাখ্যা কি আসলে কোনো যুদ্ধের স্ট্র্যাটেজির সাথে মেলে?
ধরুন, একটি রিলে রেস (Relay Race) চলছে, যেখানে প্রতি সেকেন্ডের মূল্য কোটি টাকা। এখন দৌড়ের মাঝখানে যদি অ্যাথলেটরা থামে এবং আম্পায়ারের সাথে মিটিং করা শুরু করে, তবে সেই দল কি কোনোদিন রেসে জিতবে? যুদ্ধের ময়দানে যেখানে প্রতি সেকেন্ডে মৃত্যুর পরোয়ানা ঘোরে, সেখানে রিচুয়ালের দীর্ঘ প্যারেড করা প্রকৃতির নিয়মের বাইরে।

সূরা আন-নিসার ১০২ আয়াতে আল্লাহ বলছেন, যুদ্ধের মাঠে একদল অস্ত্র হাতে পাহারা দেবে, আর অন্য দল রাসূলের সাথে সালাতে শরিক হবে। একটু ভাবুন! যদি সালাত মানে মাত্র কয়েক মিনিটের ৫ ওয়াক্তের নামাজ হতো, তবে মাগরিব বা আসরের মতো ছোট টাইম-ফ্রেমে এই জটিল প্যারেড ও পালাবদল করা সামরিকভাবে আত্মহত্যার শামিল। এর পরিষ্কার অর্থ—সালাত  কোনো নির্দিষ্ট শর্ট-টাইম ফ্রেমের রিচুয়াল নয়, বরং সালাত ছিল একটি দীর্ঘ  স্ট্র্যাটেজিক ও মোটিভেশনাল সেশন (Strategic Session of Alignment), যা যুদ্ধের ময়দানে ক্যাম্প করে পরিচালনা করা হতো।
যুদ্ধের ময়দানে সালাতের এই মেকানিজম প্রমাণ করে যে, সালাত কোনো ঘড়ি-ধরা ৫ মিনিটের শারীরিক কসরত নয়।

৬. ‘দাইমুন সালাত’—২৪ ঘণ্টার অবিচলতা বনাম ১০ মিনিটের অন-অফ সুইচ
 ধরুন, আপনি আপনার বাড়ির জন্য একটি সিকিউরিটি গার্ড নিয়োগ দিলেন, যার ডিউটি ২৪ ঘণ্টা পাহারা দেওয়া। কিন্তু সে সারাদিনে মাত্র ৫ বার ১০ মিনিটের জন্য ডিউটি করে চলে যায়। আপনি কি তাকে ডিউটিতে ‘সুদক্ষ’ ‘কনস্ট্যান্ট’ বা সার্বক্ষণিক বলবেন? নিশ্চয়ই তাকে চাকরি থেকে বের করে দেবেন!
 একটি গাড়ির জিপিএস (GPS) ট্র্যাকার যদি প্রতি ঘণ্টায় মাত্র ১ মিনিটের জন্য সিগন্যাল দেয় আর বাকি ৫৯ মিনিট বন্ধ থাকে, তবে চোর গাড়ি নিয়ে পালালে কি আপনি ট্র্যাকিং করতে পারবেন? পারবেন না। ট্র্যাকারকে ২৪ ঘণ্টাই ‘অন’ থাকতে হয়।

সূরা আল-মা‘আরিজের ২২-২৩ নম্বর আয়াতে আল্লাহ সালাত আদায়কারীদের প্রধান বৈশিষ্ট্য দিতে গিয়ে বলছেন: الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ — "যারা তাদের সালাতে ‘দাইমুন’ (Daimun - সার্বক্ষণিক বা কনস্ট্যান্ট) থাকে।" আরবী ‘দাইমুন’ শব্দের অর্থ হলো যা বিরতিহীনভাবে চলতে থাকে, যার কোনো এন্ড-পয়েন্ট বা অফ-টাইম নেই। সালাত যদি কেবল ৫ ওয়াক্তের ঘড়ি-ধরা রিচুয়াল হতো, তবে একজন মানুষ ঘুমানোর সময় বা কাজের সময় সালাতে ‘দাইমুন’ থাকত কীভাবে?
ঘড়ির কাঁটায় ২৪ ঘণ্টা ফিজিক্যাল নামাজ পড়া মানুষের পক্ষে অসম্ভব। এর অর্থ হলো—সালাত কোনো ফিজিক্যাল রিচুয়াল নয়, বরং সালাত হলো স্রষ্টার আইনের প্রতি ২৪ ঘণ্টার সার্বক্ষণিক আনুগত্য, স্মরণ ও মনের একটি জাগ্রত অবস্থা।

৭. মানুষের সাধ্যের সীমানা—আল্লাহ কি অসম্ভব নির্দেশ দিতে পারেন?
 আল্লাহ কি এমন কোনো আইন তৈরি করতে পারেন যা পালন করতে গেলে মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক ভারসাম্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? প্রথাগত সালাতের সংজ্ঞা যদি আমরা ‘দাইমুন’ বা সার্বক্ষণিকের সাথে মেলাতে যাই, তবে মানবজাতি কি আজ টিকে থাকত?
একজন মানুষকে যদি বলা হয়—"তোমাকে ২৪ ঘণ্টা না খেয়ে শুধু দৌড়ের ওপর থাকতে হবে।" সে সর্বোচ্চ ১ বা ২ দিন পর মারা যাবে। কারণ এটি মানুষের ফিজিক্যাল ডিজাইনের বাইরে।

কুরআন স্পষ্ট বলে যে, দ্বীনের মধ্যে আল্লাহ কোনো সংকীর্ণতা বা কঠিন কিছু রাখেননি (সূরা হজ্জ, ৭৮)। এখন সালাত যদি জায়নামাজে দাঁড়িয়ে হাত বাঁধার নাম হয় এবং তাকে যদি একই সাথে ‘দাইমুন’ (সার্বক্ষণিক) হতে হয়, তবে মানুষকে খাওয়া-দাওয়া, চাকরি, ব্যবসা, ঘুম—সব ছেড়ে দিয়ে শুধু জায়নামাজেই বসে থাকতে হবে। এটি মানুষের সাধ্যের অতীত।
যেহেতু আল্লাহ মানুষের সাধ্যের বাইরে বোঝা চাপান না (২:২৮৬), তাই প্রমাণ হয় যে—২৪ ঘণ্টার এই ‘সালাত’ কোনো শারীরিক বডি-মুভমেন্ট নয়, বরং এটি হলো মানুষের জীবনের প্রতিটি কাজে আল্লাহর বিধানকে স্মরণ রাখার একটি মনস্তাত্ত্বিক স্টেট।

৮. সার্বক্ষণিক সালাতকে খণ্ডিত করার মনস্তাত্ত্বিক ষড়যন্ত্র
 ইবলিসের সবচেয়ে বড় সফলতা কোথায় জানেন? মানুষকে পাপে ডুবিয়ে রাখা নয়, বরং মানুষকে এটা বিশ্বাস করানো যে—"তুমি দিনে মাত্র ৫০ মিনিট ভালো থাকলেই জান্নাতে চলে যাবে, বাকি ২৩ ঘণ্টা ১০ মিনিট তুমি যা ইচ্ছা তা-ই করতে পারো!" ওয়াক্তের ধারণাটি ঠিক এই মনস্তত্ত্বই তৈরি করে।
একজন ছাত্র সারাবছর পড়াশোনা না করে শুধু পরীক্ষার আগের দিন রাতে ৫ মিনিট বই খুলে বসল, আর ভাবল সে গোল্ডেন এ+ পেয়ে যাবে। প্রথাগত ৫ ওয়াক্তের নামাজিরা ঠিক এই কাজটাই করছে।
যেখানে আল্লাহ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত জীবনের প্রতিটি পদক্ষেপে সালাতে অবিচল থাকতে বলেছেন, সেখানে আমরা এটিকে ৫টি ফ্রেমে আটকে ফেলেছি। ওয়াক্তের খাঁচায় আটকে আমরা মূলত আল্লাহর সার্বক্ষণিক আনুগত্যের নির্দেশকে খণ্ডিত (Fragmented) করেছি। মানুষ যখন মনে করে জোহরের ১০ মিনিট শেষ মানেই সে এখন আল্লাহর নজরদারির বাইরে, তখনই সে অবলীলায় ঘুষ, দুর্নীতি, প্রতারণা , মিথ্যা, জালিয়াতি , ধোকাবাজি  আর অপকর্ম, অশ্লীলতার সাগরে ডুব দিতে পারে।
সালাতকে ওয়াক্তের খাঁচায় বন্দী করার মাধ্যমে এর আসল লক্ষ্য উদ্দেশ্য  মহাজাগতিক ও মনস্তাত্ত্বিক শক্তিকে হরণ করা হয়েছে, যা মানুষকে সার্বক্ষণিক জবাবদিহিতা থেকে দূরে সরিয়ে দেয়।

৯. ফাহশা ও মুনকার থেকে বাঁচা—বুলেটপ্রুফ জ্যাকেটের গল্প
 আপনি কি এমন কোনো বোকামি করবেন যে—যুদ্ধক্ষেত্রে গিয়ে একটি বুলেটপ্রুফ জ্যাকেট সারাদিনে মাত্র ৫ বার ১০ মিনিটের জন্য পরবেন, আর বাকি সময় তা খুলে বুক টানিয়ে হেঁটে বেড়াবেন? শত্রুর গুলি থেকে কি আপনি বাঁচতে পারবেন?
একটি শহরের সিসিটিভি (CCTV) ক্যামেরা যদি চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র ৫০ মিনিট চালু থাকে আর বাকি সময় বন্ধ থাকে, তবে সেই শহরে কি চুরি-ডাকাতি রাহাজানি ছিনতাই থামানো সম্ভব? চোর-ডাকাত তো ওই অফ-টাইমেই চুরি ডাকাতি করবে! তাই না?
সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত বলছে: اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ — "নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে।" এখন বাস্তবতার দিকে তাকান—আমাদের সমাজের কোটি কোটি মানুষ প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে এসেও অবলীলায় সুদ খাচ্ছে, ওজনে কম দিচ্ছে, মিথ্যা বলছে। কেন? কারণ তাদের সালাত মাত্র ৫ ওয়াক্তের ১০ মিনিটের রিচুয়াল। বাকি ২৩ ঘণ্টা তাদের নফস ও বিবেকের সিসিটিভি ক্যামেরা বা বুলেটপ্রুফ জ্যাকেটটি বন্ধ থাকে।
সালাত যদি ২৪ ঘণ্টার একটি লাইভ কানেকশন বা মেন্টাল প্রটেকশন হতো, তবে মানুষ পাপ করার সুযোগই পেত না। ওয়াক্তের ধারণাই মানুষকে এই আংশিক পাপ করার লাইসেন্সটা এনে দিয়েছে।

১০. সালাতের ‘নিষিদ্ধ সময়’ কোথা থেকে এলো?—৭০:২৩ আয়াতের সাথে সরাসরি সংঘাত
সৃষ্টির সেরা জীব যখন তার পরম রবের সাথে কানেক্টেড হতে চায়, তখন মহাবিশ্বের কোনো আমলা বা মোল্লা কি ফতোয়া দিয়ে বলতে পারে—"খবরদার! এখন আল্লাহর সাথে যোগাযোগ করা নিষিদ্ধ, এখন সার্ভার ডাউন!" আল্লাহর সাথে সংযোগের আবার নিষিদ্ধ সময় থাকে কীভাবে?

একটি শিশু যখন গভীর রাতে বা ভোরে ভয়ে কেঁদে উঠে তার মাকে ডাক দেয়, মা কি তখন ঘড়ি দেখে বলে—"এখন আমাকে ডাকার নিষিদ্ধ সময়, সকাল ৮টার আগে কোলো আসা যাবে না"? মা কখনোই তা বলে না। তাহলে পরম করুণাময় আল্লাহ কীভাবে এই নিষেধাজ্ঞা দেবেন?

ঐতিহ্যবাহী ফিকহ শাস্ত্রে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্তের সময় সালাত পড়াকে 'মাকরুহ' বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অথচ কুরআনের সূরা আল-মা‘আরিজের ২৩ নম্বর আয়াতে বলা হয়েছে সালাতে সবসময় অবিচল (দাইমুন) থাকতে হবে। আল্লাহর স্পষ্ট নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের বানানো ফিকহ কীভাবে ৩টি সময়কে ‘নিষিদ্ধ’ করে দেয়? এটি সরাসরি আল্লাহর সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ।
এই নিষিদ্ধ সময়ের থিওরিটি এসেছে মূলত সূর্যউপাসকদের প্রাচীন প্রথা থেকে মুসলিম সমাজকে আলাদা করার একটি কৃত্রিম চেষ্টা থেকে, যার কোনো দূরতম সম্পর্কও কুরআনের সালাত ধারণার সাথে নেই।

১১. কাজা নামাজ বনাম কুরআনিক সালাত —মেডিসিনের এক্সপায়ারি ডেট?
সালাত কি কোনো ফার্মেসির এক্সপায়ার হয়ে যাওয়া অ্যান্টিবায়োটিক ক্যাপসুল যে, টাইম পার হয়ে গেলে তা আর কাজ করবে না, তাই তাকে ‘কাজা’ বা পেনাল্টি দিয়ে ডবল ডোজ খেতে হবে? কুরআনে কি ‘কাজা নামাজ’ নামের কোনো অদ্ভুত টার্ম আদৌ আছে?

ধরুন, আপনি আপনার বাবার সেবা করার একটি সুযোগ মিস করেছেন। এখন আপনি কি পরের দিন এসে বাবার সামনে শূন্য বাতাসে হাত নাড়িয়ে বলবেন—"বাবা, গতকালের সেবার কাজাটা আজকে করে দিলাম"? এটা যেমন এক চরম তামাশা, সালাতের কাজা করাও তেমনি একটি মেকানিক্যাল তামাশা।

সূরা মারইয়ামের ৫৯-৬০ আয়াতে আল্লাহ বলছেন, পরবর্তী যুগের মানুষেরা সালাতকে নষ্ট বা ধ্বংস করে ফেলেছে (أَضَاعُوا الصَّلَاةَ) এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। এখন আল্লাহ যদি এই সালাত ধ্বংসের সলিউশন দিতে চান, তবে তো তাঁর বলা উচিত ছিল—"তারা যেন কাজা নামাজ আদায় করে নেয়।" কিন্তু আল্লাহ সেখানে বলছেন: إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا — "তারা ছাড়া, যারা তওবা করে, ঈমান আনে এবং কর্মকে সংশোধন করে।"

কুরআনে ‘কাজা নামাজ’ বলে কিচ্ছু নেই। সালাত নষ্ট হলে তার একমাত্র সলিউশন হলো তওবা করে নিজের চরিত্র ও আমলকে সংশোধন করা। ওয়াক্তের রোবটিক ধারণার কারণেই এই 'কাজা নামাজের' বাণিজ্যিক শর্টকাট তৈরি হয়েছে।
১২. সালাত ও যাকাতের যুগলবন্দি—একটি জীবন্ত সামাজিক ইঞ্জিন বনাম মৃত রিচুয়াল
কুরআনে প্রায় ৩০ বারেরও বেশি জায়গায় আল্লাহ একটি অদ্ভুত প্যাটার্ন ব্যবহার করেছেন—‘আকিমুস সালাত’ (সালাত কায়েম করো) এবং ‘আতুয যাকাত’ (যাকাত দাও)। একটু ভাবুন তো, একটি দেশের সংবিধানে যদি বারবার লেখা থাকে—"আপনারা জাতীয় সংসদে আইন পাস করবেন এবং একই সাথে দেশের ট্যাক্স বা অর্থনীতি সচল রাখবেন।" এর মানে কি এই যে—সংসদে আইন পাস করা বা দেশ চালানোটা দিনে মাত্র ৫ বার ১০ মিনিটের একটি শারীরিক কসরত?
একটি গাড়ি চলার জন্য দুটি জিনিস একসাথে লাগে—ইঞ্জিন (যা গাড়িকে শক্তি দেয়) এবং চাকা (যা গাড়িকে সামনে এগিয়ে নেয়)। আপনি কি বলতে পারবেন যে ইঞ্জিন দিনে মাত্র ৫ বার ১০ মিনিটের জন্য চালু হবে, আর চাকা সারাবছর অলস বসে থেকে বছরে মাত্র একবার ঘুরবে? গাড়ি সচল রাখতে হলে দুটোকেই একই সাথে, একই ফ্রিকোয়েন্সিতে সার্বক্ষণিকভাবে কাজ করতে হবে।
কুরআনে সালাত এবং যাকাতকে সবসময় ‘টুইন ইঞ্জিন’ বা যুগলবন্দি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
১. সালাত (الصَّلَاة): যার মূল অর্থ হলো—আল্লাহর প্রতি অবিচল সংযোগ। ২. যাকাত (الزَّكَاة): যার মূল অর্থ হলো—পবিত্রতা, পরিশুদ্ধু। সুরা লাইলের ১৮ ও সুরা বাকারার ২১৯ আয়াত অনুযায়ী ধনীরা অর্থ সম্পদ প্রদানের মাধ্যমে অর্জন করে। যা একটি সমাজ ও রাষ্ট্রে অর্থনৈতিক ভারসাম্য ও জনকল্যাণমূলক  সমাজ ব্যবস্থা কায়েম করে।
আল্লাহ এই দুটোকে একসাথে জোড়া দিয়েছেন কারণ একটি কল্যাণকামী সমাজ বা রাষ্ট্র পরিচালনা করার জন্য এই দুটি স্তম্ভ সার্বক্ষণিকভাবে (২৪ ঘণ্টা) একসাথে চলতে বাধ্য।
যদি সালাত মানে কেবল দিনে ৫ বার ঘড়ির কাঁটা ধরে কিছু শারীরিক রিচুয়াল বা উপাসনা হতো, তবে তার সাথে একটি রাষ্ট্রের সম্পূর্ণ অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক ব্যবস্থা 'যাকাত'-কে প্রতিটা আয়াতে আঠার মতো জোড়া লাগানোর কোনো লজিক্যাল কারণ থাকত না।
সালাত যদি ৫ ওয়াক্তের রিচুয়াল হয়, তবে যাকাতকেও দিনে ৫ ওয়াক্তের রিচুয়াল হতে হবে। আর যাকাত যদি মানুষের জীবনের সার্বক্ষণিক আত্মশুদ্ধি ও অর্থনৈতিক সততার নাম হয়, তবে সালাতও মানুষের জীবনের ২৪ ঘণ্টার সার্বক্ষণিক রাজনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক সংযোগের নাম। মানুষ সালাতকে ৫ ওয়াক্তের খাঁচায় বন্দি করায়—তার সাথে যাকাতের যে মহাজাগতিক ও বৈপ্লবিক সামাজিক কানেকশন ছিল, তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
১৩. উত্তর ও দক্ষিণ মেরুর ভৌগোলিক ফাটল—মহাজাগতিক স্রষ্টা কি লোকাল নিয়ম বানাতে পারেন?
ধরুন, একটি গ্লোবাল সফটওয়্যার কোম্পানি দাবি করল—"আমাদের এই অ্যাপটি পৃথিবীর সব মোবাইল ফোনে চলবে।" কিন্তু অ্যাপটি ডাউনলোড করার পর দেখা গেল, নরওয়ে বা সুইডেনে গেলেই অ্যাপটি ক্র্যাশ করে এবং কাজ করা বন্ধ করে দেয়। আপনি কি তখন একে একটি 'নিখুঁত ও ইউনিভার্সাল' সফটওয়্যার বলবেন? প্রচলিত ৫ ওয়াক্তের ধারণাটি উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে ঠিক এভাবেই ক্র্যাশ করে!
পবিত্র কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইসলাম হলো ‘দ্বীন-উল-ফিতরাত’ বা একটি সম্পূর্ণ প্রাকৃতিক জীবনব্যবস্থা (সূরা রূম, ৩০) এবং এটি পুরো মানবজাতির জন্য সার্বজনীন (সুরা বাকারা ৩৮ ও ১৮৫)। এখন উত্তর মেরুর দেশগুলোতে বছরের একটা দীর্ঘ সময় টানা ৬ মাস দিন থাকে আর ৬ মাস রাত থাকে। সেখানে যদি সূর্যের অবস্থান মেপে দিনে ৫ বার হাত বেঁধে নামাজ পড়তে হয়, তবে প্রকৃতির নিয়ম অনুযায়ী সেই আইন সেখানে স্রেফ অচল ও অসম্ভব হয়ে পড়ে।
ঐতিহ্যবাহী স্কলাররা এই ভৌগোলিক সংকটের মুখোমুখি হয়ে একটি কৃত্রিম ফতোয়া তৈরি করেছেন। তারা বলেন, "সেসব দেশের মানুষকে ঘড়ি দেখে মক্কার সময় অথবা তাদের নিকটবর্তী যে দেশে স্বাভাবিক দিন-রাত হয়, সেই দেশের সময় ধার করে ৫ ওয়াক্ত মেলাতে হবে।" একটু বুদ্ধি ও ব্রেন খাটান: ১. মক্কার সময় ধার করে নরওয়েতে নামাজ পড়ার এই আইডিয়াটি কি আল্লাহ কুরআনে কোথাও বলে দিয়েছেন? না, দেননি। ২. এর মানে, স্কলাররা অবচে্তনেই এটা স্বীকার করে নিচ্ছেন যে—আল্লাহর তৈরি প্রকৃতির নিয়মের সাথে এই ৫ ওয়াক্তের রিচুয়ালটি খাপ খাচ্ছে না, তাই একে টিকিয়ে রাখতে মানুষের বানানো 'ফতোয়ার জোড়াতালি' বা প্য়াচ (Patch) ব্যবহার করতে হচ্ছে!
মহাবিশ্বের স্রষ্টা যদি সত্যিই একটি বিশ্বজনীন শারীরিক রিচুয়াল বাধ্যতামূলক করতেন, তবে তিনি এমন একটি গাণিতিক পরিমাপ দিতেন (যেমন মানুষের হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস বা সার্বক্ষণিক মানসিক অবস্থা), যা আমাজন জঙ্গল থেকে শুরু করে উত্তর মেরু কিংবা স্পেস স্টেশন—সব জায়গায় সমানভাবে কার্যকর হতো। সালাতকে সূর্যের অবস্থানের খাঁচায় বন্দী করার কারণেই এই ভৌগোলিক ফাটল তৈরি হয়েছে, যা প্রমাণ করে এই ৫ ওয়াক্তের রিজিড সিস্টেমটি আল্লাহর সার্বজনীন ডিজাইন নয়।

১৪. দিন জীবিকা অর্জনের সময়—জোহরের ওয়াক্তের লজিক্যাল বৈপরীত্য
আল্লাহ নিজেই কুরআনে দিনকে মানুষের জন্য ‘মাআশ’ বা কর্মব্যস্ততার চাদর বানিয়ে দিয়েছেন। এখন যে আল্লাহ দিনকে তৈরি করলেন হাড়ভাঙা খাটুনি আর জীবিকা অর্জনের জন্য, তিনি কেন আবার দিনের ঠিক মাঝখানে—সবচেয়ে পিক আওয়ারে (Peak Hour) কাজ ফেলে একটি নির্দিষ্ট শারীরিক কসরত করার রিজিড আইন দেবেন? আল্লাহর এক বিধানের সাথে কি তাঁর অন্য বিধানের সংঘর্ষ হতে পারে?

কোনো ফ্যাক্টরির মালিক তার শ্রমিকদের বললেন, "তোমাদের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা প্রোডাকশন লাইনে কাজ করতে হবে, এক সেকেন্ডও মেশিন বন্ধ করা যাবে না।" আবার ঠিক দুপুর ১টায় তিনি নোটিশ দিলেন, "সবাইকে এখন প্রোডাকশন বন্ধ করে আমার রুমে এসে গল্প করতে হবে।" এটি একটি সেলফ-কন্ট্রাডিক্টরি বা স্ববিরোধী নির্দেশ।

সূরা নাবার ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন: وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا — "আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময়।" আবার সূরা মুযযাম্মিলের ৭ নম্বর আয়াতে বলছেন: "নিশ্চয়ই দিনে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা (سَبْحًا طَوِيلًا)।" কুরআনের এই সুর পরিষ্কার বলে যে, দিনের বেলা মানুষ পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ (রিযিক) সন্ধান করবে। সেখানে জোহর ও আছরের মতো একটি কৃত্রিম মধ্যাহ্নের রিচুয়াল ঢুকিয়ে মানুষের প্রাত্যহিক প্রোডাক্টিভিটিকে খণ্ডিত করা আল্লাহর মূল প্রাকৃতিক ডিজাইনের সাথে খাপ খায় না। [ কুরআনে আছর নামে একটি পূর্ণাঙ্গ সুরাই আছে কিন্তু সেই সুরা দিয়ে আছরের ওয়াক্তের নামাজ বোঝানো হয় নি। আল্লাহ কি আছরের নামাজের কথা আসর সুরায় বলতে ভুলে গেলেন?]

দিনের বেলার ‘সালাত’ হলো মূলত কাজের মাঝখানে সততা বজায় রাখা, অন্যায় থেকে দূরে থাকা এবং সৃষ্টির সেবা করা—যা কর্মক্ষেত্রের ভেতরেই স্বয়ংক্রিয়ভাবে পালন করা হয়, কাজ ফেলে কোনো মেকানিক্যাল মক-ড্রিল নয়।
১৫. ২৪:৫৮ আয়াতের ‘আওর

খুঁজুন