মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু আর নেই

সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু আর নেই

মো নুরুল্লাহ খান, আরব আমিরাত থেকে: 

ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাব- এর প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু(৬৭) আর নেই(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার(১৮ জানুয়ারি) বাদ যোহর উপজেলার ঝনকী গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, প্যারালাইসিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী দুনিয়ায় রেখে গেছেন। 

সাংবাদিকতা পেশাগত জীবনে তিনি দৈনিক সংগ্রাম, দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, সাপ্তাহিক সোনার বাংলা ও সাপ্তাহিক খুলনার বানী পত্রিকার দোহার স্যবাদদাতা ও প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

মরহুমের ছোট ভাই আতিকুর রহমান ফনু খান জানান, বুধবার বাদ এশা আল আমিন বাজারের টিনশেটের

কবরস্থান মসজিদের সামনে জানাজা নামাজ শেষে মরহুমের মরদেহ ওই কবরস্থানেই দাফন করা হয়। তার পরিবার-পরিজন, সহকর্মী ও আত্মীয় স্বজন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর মৃত্যুতে দোহার প্রেসক্লাবের পক্ষ থেকেও শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয়- ঢাকা জেলার দোহার উপজেলার প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু আজ বাদ যোহর মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনসহ শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

খুঁজুন