সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর সাপ্তাহিক গরু-ছাগলের হাট উদ্বোধন

সাপ্তাহিক গরু-ছাগলের হাট উদ্বোধন

 শ্রীনগর সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলায় যশলদিয়া কবুতরখোলা হাট-বাজার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। সোমবার বিকাল ৫ টার সময়  যশলদিয়া কবতুরখোলা নতুন বাজারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল মধ্য  দিয়ে উদ্বোধন করা হয়। উক্ত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রেষ্ঠ মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জনাব মোঃ আশরাফ হোসেন খান।সে সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, মোঃ মনিরুল ইসলাম মিটুল, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক খান বারি, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, মেদিনীমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী আকবর, রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী,মেম্বার আবুল কালাম, মাসুদ আকন। উক্ত হাটে ইজারাদার হিসাবে দায়িত্ব পালন করবেন শেখ মোঃ মাতিন, সার্বিক পরিচলনা করবেন হারুন-আর রশিদ, মোঃ ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ), শেখ মোঃ মাসুদ, মোঃ সৈকত খান, মোঃ সামাদ মুন্সী। হাট প্রতি বুধবার বাসবে এখানে গরু,ছাগল, হাস-মুরগী, পাখি সহ যবতীয় মালামাল পাওয়া যাবে।

খুঁজুন