রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ২৭ আগস্ট রাজাধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। সেখানেই সাত জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, নীলক্ষেত থেকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। এরমধ্যে দুজন হেক্সিসল খেয়েছে বলে জানিয়েছে। তবে তাদের অবস্থা আশংকামুক্ত। তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, এক নারী শিক্ষার্থীসহ মোট সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্থনীতির ৪র্থ বর্ষের ছাত্রী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র তৌকিবুর হাসান বাপ্পি (২৪) ও সাদেক বাপ্পি (২৩), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৫) ও ইয়াসিন আলী সাগর (২৫), সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের মাহবুব প্লাবন (২২) এবং বাঙলা কলেজের একাউন্টিং বিভাগের ৪র্থ বর্ষের রাজিব ইসলাম (২৩)।

সিজিপিএর শর্ত শিথিল পূর্বক পরবর্তী বর্ষে প্রোমোশন দেওয়া, তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দেওয়াসহ বেশ কিছু দাবিতে রাজধানীর নীলক্ষেত এলাকায় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

খুঁজুন