সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামে এক বাক্তি নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি একজন পরিচ্ছন্ন কর্মী ছিলেন।
মাজেদ মোড়লের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল বাসসকে বলেন, আজ রোববার সকালে তাদের বাবা কাজের জন্য বাইসাইকেল যোগে পাটকেলঘাটা বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাসসকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় এর চালককে আটক করা সম্ভব হয় নি। এ ঘটনায় আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামে এক বাক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি একজন পরিচ্ছন্ন কর্মী
ছিলেন। মাজেদ মোড়লের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল বাসসকে বলেন, আজ রোববার সকালে তাদের বাবা কাজের জন্য বাইসাইকেল যোগে পাটকেলঘাটা বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি
চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাসসকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় এর চালককে আটক করা সম্ভব হয় নি। এ ঘটনায় আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত