জেলার তালা উপজেলায় কীটনাশক উৎপাদন এবং নকল ও ভেজাল সার বাজারজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার লাউতাড়া গ্রামে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার লাউতাড়া গ্রামের অনুমোদিত সার ডিলার মশিয়ার রহমান মোড়লের বাড়িতে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে অনুমোদনহীন বিপুল পরিমাণ ৯শ’ লিটার নকল ও ভেজাল তরল কীটনাশক, ৮৭০ কেজি নকল সারসহ কৃষি পণ্য তৈরির উপকরণ, বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানির খালি প্লাস্টিকের বস্তা, লেবেল ও প্যাকেট জব্দ করা হয়। পরে আটক করা হয় মশিউর রহমানকে। জব্দকৃত বিভিন্ন উপকরণের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
পরে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা মশিয়ার রহমান মোড়লকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত মালামাল ধ্বংসের নির্দেশ দেন তিনি।
এ অভিযানে র্যাবের পাশাপাশি কৃষি বিভাগ ও তালা থানার পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, জনস্বার্থে ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশকসহ কৃষি উপকরণ জব্দ, জরিমানা
সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশকসহ কৃষি উপকরণ জব্দ, জরিমানা
জেলার তালা উপজেলায় কীটনাশক উৎপাদন এবং নকল ও ভেজাল সার বাজারজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার লাউতাড়া গ্রামে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার লাউতাড়া গ্রামের অনুমোদিত সার ডিলার মশিয়ার রহমান মোড়লের বাড়িতে
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে অনুমোদনহীন বিপুল পরিমাণ ৯শ’ লিটার নকল ও ভেজাল তরল কীটনাশক, ৮৭০ কেজি নকল সারসহ কৃষি পণ্য তৈরির উপকরণ, বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানির খালি প্লাস্টিকের বস্তা, লেবেল ও প্যাকেট জব্দ করা হয়। পরে আটক করা হয় মশিউর রহমানকে। জব্দকৃত বিভিন্ন উপকরণের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা
জান্নাতুল আফরোজ স্বর্ণা মশিয়ার রহমান মোড়লকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত মালামাল ধ্বংসের নির্দেশ দেন তিনি। এ অভিযানে র্যাবের পাশাপাশি কৃষি বিভাগ ও তালা থানার পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, জনস্বার্থে ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত