রাজশাহী রেঞ্জে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে। এ সময় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জাধীন এলাকায় খুন, ডাকাতি, দস্যুতা ও যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। তবে চুরি এবং নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধে মোট ৫৯টি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চুরির দুটি এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। একই সময়ে অপমৃত্যু সংক্রান্ত তিনটি ঘটনাও রেকর্ড করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধী গ্রেফতারে পরিচালিত অভিযানে মোট ১৭৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পরোয়ানামূলে ৮৫ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলায় ৭৬ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আইনের আওতায় আনা হয়েছে। এ সময় একটি বর্মিজ চাকু, ৬২১ পিস ইয়াবা, ১ হাজার ২০৮ পিস ট্যাপেন্টাডল, ৩৪ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ১৫ লিটার চোলাইমদ এবং ৪৪৫ লিটার ঝাঁওয়া উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কোনো হেরোইন বা চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার কার্যক্রমে ১১৪৫ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৬ জনে।
পুলিশিং সেবা ও আইনের শাসন প্রতিষ্ঠা অব্যাহত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ১৭৭ জন গ্রেফতার
রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ১৭৭ জন গ্রেফতার
রাজশাহী রেঞ্জে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে। এ সময় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জাধীন এলাকায় খুন, ডাকাতি, দস্যুতা ও যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। তবে চুরি এবং নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধে মোট ৫৯টি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চুরির দুটি এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
একই সময়ে অপমৃত্যু সংক্রান্ত তিনটি ঘটনাও রেকর্ড করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধী গ্রেফতারে পরিচালিত অভিযানে মোট ১৭৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পরোয়ানামূলে ৮৫ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলায় ৭৬ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আইনের আওতায় আনা হয়েছে। এ সময় একটি বর্মিজ চাকু, ৬২১ পিস ইয়াবা, ১ হাজার ২০৮ পিস ট্যাপেন্টাডল, ৩৪ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ১৫ লিটার চোলাইমদ এবং
৪৪৫ লিটার ঝাঁওয়া উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কোনো হেরোইন বা চোরাচালান পণ্য উদ্ধার হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার কার্যক্রমে ১১৪৫ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৬ জনে। পুলিশিং সেবা ও আইনের শাসন প্রতিষ্ঠা অব্যাহত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত