টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। আজ সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল বিকেলে কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন টেকনাফ। অভিযানে একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা, নগদ ২ হাজার ২ শত টাকা ও চারটি মোবাইল ফোন সেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। আজ সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল বিকেলে কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি
বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন টেকনাফ। অভিযানে একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা, নগদ ২ হাজার ২ শত টাকা ও চারটি মোবাইল ফোন সেটসহ তিনজন মাদক কারবারিকে আটক
করা হয়। সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত