রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর সাভারে ৩১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

সাভারে ৩১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

ইমরান খান, স্টাফ রিপোর্টার:

ঢাকার সাভার এলাকা থেকে ৩১০ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বেলা বারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার মোঃ জহিরুল ইসলাম রনি (৩৯) ও জয়পুরহাট জেলার মোঃ সুমন (২৬)।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল রাত একটার দিকে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারি’কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ৩১০ বোতল ফেনসিডিল এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে বিশেষ কৌশলে মাইক্রোবাসে করে রাজধানী ঢাকাসহ নিকটবর্তী এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

খুঁজুন