রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু

সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু

ঢাকার সাভারে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে জমির মালিক ও দুই শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়া নামা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বলিয়ারপুর এলাকার পাচানি পাড়ার বাসিন্দা মৃত বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে কুটি ব্যাপারী (৫৪)। তিনি ওই কৃষিজমির মালিক ছিলেন। অন্য দুজনের মধ্যে একজনের নাম দুলাল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যজনের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে কয়েকজন মাঠে কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজনকে হেমায়েতপুর এলাকা থেকে কৃষি জমিতে দিনমজুর হিসেবে কাজের জন্য আনা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন বলেন, বিকেলে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খুঁজুন