মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর সাভারে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাভারে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাহবুবুল আলম রিপন,স্টাফ রিপোর্টার:

পরিবেশের ছাড়পত্র না থাকায় সাভারে দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ২২ জানুয়ারী বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় এমবি এম, ও একে এম ব্রিকস এর মালিকগণ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে পরিবেশ দুষণ করে ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুত করে বাজারজাত করে আসছিলো। পরে আজ বিকেলে ওই দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশের ছাড়পত্র না থাকায় এবং পরিবেশ দুষণের অভিযোগে একে এম ব্রিকস এর মালিক মোহাম্মদ ইকবাল হোসেন ও এমবি এম এর মালিক হাবিবুল্লাহ হাবিবকে পনের লক্ষ করে মোট ত্রিশ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুঁজুন