সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সবাইকে ভাবিয়ে তুলছে ট্রাম্পের নীরবতা

সবাইকে ভাবিয়ে তুলছে ট্রাম্পের নীরবতা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগের আলোচনাগুলো বছরের পর বছর ধরে চলেছিল। উদাহরণ হিসেবে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কথা বলা যায়। তবে এবারের আলোচনার পরিধি ছিল অনেক বড়। বিশেষ করে যুদ্ধের ফলে তৈরি হওয়া নানা সংকট ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এবারের আলোচনার কেন্দ্রে ছিল।

ইসলামাবাদে দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা শেষ হলেও প্রশ্ন উঠেছে— কূটনীতি কি তবে এখানেই শেষ? আগামী কয়েক ঘণ্টায় কী হতে যাচ্ছে, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পুরো প্রক্রিয়ার প্রধান ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া না যাওয়ায়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইসলামাবাদে কোনো চুক্তি হয়নি। তবে তার বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব এখনো টেবিলে রয়েছে। ইরান চাইলে সেটি বিবেচনা করে আবার আলোচনায় ফিরতে পারে।

সবাই এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে। কিন্তু ট্রাম্পের নীরবতা সবাইকে ভাবিয়ে তুলছে। অথচ মাত্র কয়েক দিন আগেই তিনি এক টুইটে (এক্স) চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরে আসবে না।’

কূটনীতির ব্যর্থতা মানেই যুদ্ধের পথে ফেরা। যদিও এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং এর মেয়াদ আরো প্রায় ১০ দিন বাকি রয়েছে। ইসরায়েল ছাড়া পাকিস্তানসহ আন্তর্জাতিক মহলের সবাই চাইছে এ যুদ্ধবিরতি যেন বজায় থাকে। সূত্র : আল-জাজিরা



খুঁজুন