বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি শেষ হল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব

শেষ হল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব

প্রযুক্তি ডেস্ক: দেশের নয়টি শহরের বিজয়ী ও রানার্স-আপ দলগুলোর সাফল্য এবং উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শেষ হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব। সম্প্রতি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবি-র মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নয়টি শহরের সেরা দলগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকাসহ চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা ও রংপুরের শীর্ষ দলগুলোকে বিজয়ী ও রানার্স-আপ হিসেবে পুরস্কৃত করা হয়। ঢাকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পেনুমব্রা এবং চট্টগ্রাম থেকে সেরা হয় প্রজন্ম অ্যাপোলো দল। অন্যান্য শহর থেকেও বিভিন্ন উদ্ভাবনী দল চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান। তারা তরুণ সমাজকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে তোলা এবং তাদের উদ্ভাবনী দক্ষতার বিকাশে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া প্রতিযোগিতা সফল করতে ভূমিকা রাখা লোকাল লিডদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এবারের আসরে টাইটেল স্পনসর হিসেবে যুক্ত ছিল এআইইউবি এবং তারা তরুণ উদ্ভাবকদের প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরার সুযোগ করে দিয়েছে। তরুণ ডেভেলপার, গবেষক ও সমস্যা সমাধানকারীরা নিজেদের সৃজনশীল ধারণা প্রদর্শনের মাধ্যমে এই প্ল্যাটফর্ম থেকে বিশেষ অভিজ্ঞতা লাভ করেছেন। এই আয়োজনের সফল সমাপ্তির মধ্য দিয়ে দেশের প্রযুক্তি ক্ষেত্রে আরও একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

খুঁজুন