রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই বই সংস্কার

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই বই সংস্কার

২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ নামে দুটি বই সংস্কারের ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির
‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বিষয়ের দুটি করে বই রয়েছে। এর এক অংশের নাম দেওয়া হয়েছে ‘অনুশীলনী পাঠ’ ও অপর অংশের নাম দেওয়া হয়েছে ‘অনুসন্ধানী পাঠ’। এরমধ্যে ‍দুটি শ্রেণিতেই ‘অনুসন্ধানী পাঠ’ বই দুটি আর পড়ানো হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। 


বই দুটির কী কী সংশোধনী রয়েছে, তা শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এদিকে শুক্রবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলায় এক উঠান বৈঠকে এ বিষয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, ‘আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন দুটি বই প্রণয়ন করে দেবো। এখন থেকে ওই বই দুটি পড়ানো বন্ধ থাকবে। ওই বিষয়ের (ইতিহাস ও সামাজিক বিজ্ঞান) দুটি করে বই। একটা করে পড়ানো বন্ধ থাকবে। ওটা পড়ার দরকার নাই। বইয়ে ইসলামবিরোধী কিছুই নাই, তারপরও আমরা মানুষের কথা শুনি।

খুঁজুন