শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় শিগগিরই বাড়ছে বিদ্যুতের দাম

শিগগিরই বাড়ছে বিদ্যুতের দাম

শিগগিরই বাড়ছে পাইকারী বিদ্যুতের দাম। ১৪ই অক্টোবরের পর, দাম বাড়ানোর ঘোষণা দিতে পারে এনার্জি রেগুলেটরি কমিশন। বর্তমান পাইকারী বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা। এই দাম প্রায় ৯ টাকা ঠিক করার দাবি পিডিবি'র। এদিকে এখন বিদ্যুতের চাহিদা কম থাকায় উৎপাদন ও খরচ দুটোই কমেছে। তবে দাম নির্ধারণের ক্ষেত্রে নতুন এই হিসাব আমলে নেয়া হবেনা বলে জানালো কমিশন।

বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ার কারণ উল্লেখ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গেলো ১২ জানুয়ারি পাইকারী বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করে। গেলো ১৮ মে সেই প্রস্তাব নিয়ে শুনানি করে এনার্জি রেগুলেটরি কমিশন। আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানাতে হয়। ১৪ অক্টোবর শেষ হচ্ছে সেই সময় সীমা। কমিশন চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুতের নতুন দাম ঘোষণা করবে কমিশন।

বর্তমান পাইকারী বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা। এই দাম প্রায় ৯ টাকা নির্ধারনের দাবি করছে পিডিবি। ইতিমধ্যে সরকারও বিদ্যুত খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এখন বিদ্যুতের উৎপাদন কম হওয়ায় খরচও কমে গেছে। যদিও নতুন এই হিসাব আমলে নেয়া হবেনা বলে জানালেন কমিশন চেয়ারম্যান।

তবে বর্তমান পরিস্থিতি আমলে না নিয়ে কমিশনের নতুন দাম ঘোষণা যৌক্তিক হবেনা বলে মনে করছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। 

পাইকারি বিদ্যুতের দাম বাড়লে পরে খুচরা পর্যায়েও তা সমন্বয়ের উদ্যোগ নেয়া হবে; বলছে কমিশন। দেশে গত ১২ বছরে মোট ৯ বার বিদ্যুতের দাম বেড়েছে। এই সময়ে পাইকারী বিদ্যুতের দাম ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। 

খুঁজুন