রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে আট নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে আট নির্দেশনা

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সকল শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের শিক্ষা প্রতিষ্টানকে ৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) এসব নির্দেশনা দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

৮ নির্দেশনা হলো—

১. শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা।

২. স-শরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা/অনুষ্ঠান অনলাইনে/ভার্চুয়ালি করা।

৩. গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাস করা।

৪. এ (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা) বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানো।

৫. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করা।

৬. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

৭. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীন সব দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখা।

৮. জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের ১ম সপ্তাহে এ বিভাগে পাঠানো।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়েছে।

খুঁজুন