রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল বাধ্যতামূলক

শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল বাধ্যতামূলক

মানবিক জাতি গঠনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠনের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের মানবিক কাজে সম্পৃক্ততা বাড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল বাধ্যতামূলক জরুরি।

সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। সভায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, রেড ক্রিসেন্ট দল গঠন বাধ্যতামূলক করতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে ‘মানবিক হও’ শ্লোগানে রেড ক্রিসেন্ট শিক্ষা বোর্ডের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে।

বোর্ড চেয়ারম্যানদের সুচিন্তিত মতামত শোনার পর অঞ্চলভিত্তিক কমিটি গঠন করে এ কার্যক্রম গতিশীল করতে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। পরে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সোসাইটির চেয়ারম্যান।

উল্লেখ্য, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠন বাধ্যতামূলক করতে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনটি সংশোধিত হয়ে ২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড ও রেড ক্রিসেন্টের দায়িত্ব সুস্পষ্ট করা হয়। 

খুঁজুন