রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়, বিভাগ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম শুরু হচ্ছে বুধবার (৮ জুন) থেকে। এই কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। সম্পূর্ণরূপে অনলাইনে এটি সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে শিক্ষার্থীর চাহিদা মোতাবেক সংশোধনী সম্পন্ন করবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে সোনালী সেবার মাধ্যমে জমা দেবে।

এরপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবেন। উক্ত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।

বোর্ডের নির্ধারিত ফিগুলো হচ্ছে- প্রতি বিষয় পরিবর্তন ২০০ টাকা, বিভাগ পরিবর্তন ৮০০ টাকা, ভর্তি বাতিল ৬০০ টাকা। তবে শিফট, ভার্সন ও ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না।

খুঁজুন