রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভিজিল্যান্স টিম গঠন করেছে বশেমুরবিপ্রবি

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভিজিল্যান্স টিম গঠন করেছে বশেমুরবিপ্রবি

মোঃ ছিপু মোল্লা - বশেমুরবিপ্রবি৷ সংবাদদাতা::

কোটা সংস্কার আন্দোলনে নিরপরাধ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে গঠন করা হয়েছে ভিজিল্যান্স টিম। এই টিমটি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডির সমন্বয়ে গঠন করা হয়েছে।

শনিবার(৩আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

পাঁচ সদস্য বিশিষ্ট টিমটিতে প্রধান হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান। টিমের অন্যান্য সদস্যরা হলেন, ড. মো. শরাফত আলী, জনাব গাজী মোহাম্মদ মাহবুব, জনাব এস এম নাসির উদ্দীন, জনাব পার্থ সারথি রায়।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর নিরাপরাধ ও সাধারণ শিক্ষার্থীদের কোন প্রকার হয়রানি না করে তাদের সুরক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

অত্র বিশ্ববিদ্যালয়ের কোন নিরাপরাধ শিক্ষার্থী অহেতুক হয়রানির শিকার হলে তাকে অথবা তার সহপাঠী/ অভিভাবককে ভিজিল্যান্স টিমের সদস্যদের সাথে যোগাযোগের জন্য পরামর্শ প্রদান করা হলো। এই বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

ভিজিল্যান্স টিমের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে টিমের প্রধান কামরুজ্জামান বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ রাখতে চাই। আমরা চাইনা আমাদের কোনো নিরপরাধ শিক্ষার্থী আহত হোক। তারা আমাদের সন্তান। আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের নিরাপত্তার জন্যই আমরা ভিজিল্যান্স টিম গঠন করেছি। এবং অন্যান্য বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

খুঁজুন