রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা শিক্ষার্থীরা আমাদের এম্বাসেডর-মাভাবিপ্রবি ভিসি

শিক্ষার্থীরা আমাদের এম্বাসেডর-মাভাবিপ্রবি ভিসি

মোঃ হৃদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি (ইঞ্জি.)/ বিএসসি (অনার্স)/ বিবিএ, বিএসএস (অনার্স)/ বি ফার্ম পর্যায়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক জিনিয়াস এ্যাওয়ার্ড (পদক)-২০২৩ প্রদান করা হয়েছে। 

আজ ১১ অক্টোবর ২০২৩ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২ তলায় সেমিনার কক্ষে ১৫ টি বিভাগের ৭৯ জন শিক্ষার্থীর মাঝে এ এ্যাওয়ার্ড (পদক) প্রদান করা হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, "আমি এই অনুষ্ঠানে এসে আনন্দিত কৃতি শিক্ষার্থীর আমাদের গৌরবান্বিত করেছে। কৃতি শিক্ষার্থীরা যারা এই বিশ্ববিদ্যালয়ের একসময় বিচরণ করেছে, এই দেশকে তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।  বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদেরকেই দরকার। আমরা যদি এই দেশে থেকে আমাদের মেধা কে কাজে লাগাতে পারি, আমাদের অনেক সম্ভাবনাময় দিক রয়েছে। নিজের যোগ্যতা ও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে। পরিকল্পনা অনুযায়ী তোমরা এগিয়ে যাবে।  খুব সহজে কোন বিষয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কাল করব এটা কখনো না বলে যেটা দরকার সেটাই করতে হবে, টুমোরো উইল নেভার কাম। 

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, "আমাদের শিক্ষার্থীরা আমাদের এম্বাসেডর। আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন, অতএব আপনার প্রত্যেকটা কাজকর্মেব বিশ্ববিদ্যালয় চারিত্রিক গুনটা ফুটে উঠবে। যারা আজকে পেলেন তারা কিন্তু নিজের যোগ্যতায় এ্যাওয়ার্ড পেয়েছে আমরা শুধু তাদের সম্মানই করিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্মরণ করার চেষ্টা করেছি। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন

খুঁজুন