জেলা পুলিশের উদ্যোগে আজ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ কার্যক্রমের আওতায় পুলিশ স্থাপনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়।
আজ শনিবার সকালে এ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই সময়ে জেলার বিভিন্ন থানায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জে পুলিশের পরিচ্ছন্নতা কার্যক্রম
সিরাজগঞ্জে পুলিশের পরিচ্ছন্নতা কার্যক্রম
জেলা পুলিশের উদ্যোগে আজ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় পুলিশ স্থাপনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল
পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়। আজ শনিবার সকালে এ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো.
সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই সময়ে জেলার বিভিন্ন থানায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত