সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লাখ টাকার হেরোইনসহ কারবরী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লাখ টাকার হেরোইনসহ কারবরী আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইনসহ মো. হামিম হোসেন (৩৩) নামে এক মাদক কারবরীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

বৃহস্পতিবার (২ জুন) ভোরে সলঙ্গা থানার রামারচর এলাকায় হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কে এ অভিযান চালানো হয়।

আটককৃত হামিম রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের সুরমানুল হকের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর রিফাত-বিন-আসাদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রামারচর এলাকায় অভিযান চালিয়ে হামিম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জব্দকৃত হেরোইনের মূল্য ২১ লাখ টাকারও বেশি।

রিফাত-বিন-আসাদ বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের পর আসামিকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। 

খুঁজুন