বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন প্রজন্মকে খাপখাওয়াতে হবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা মেহেন্দিগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই নেত্রকোণায় আন্তর্জাতিক ওজোনস্তর দিবস পালিত ইইউ-কানাডা জোট আরও গভীর করার উদ্যোগ
দেশের খবর সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন প্রজন্মকে খাপখাওয়াতে হবে

সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন প্রজন্মকে খাপখাওয়াতে হবে

: পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সমাজ পরিবর্তন হচ্ছে। আগামীতে পরিবর্তন আরো দ্রুত গতিতে হবে। এসবের সঙ্গে নতুন প্রজন্ম যেন খাপখাওয়াতে পারে সেজন্য সবাইকে সচেতন হবার আহ্বান জানান তিনি।

তিনি আজ বুধবার ফেনীর দাগনভূঞায় চলতি বছরে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেন।

মন্ত্রী বলেন, পরিবর্তনের সঙ্গে আমাদের অভিভাবকদেরও নিজেদের উন্নয়নে প্রস্তুত হতে হবে। বর্তমান প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন হচ্ছে। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের নিজেদের কর্মদক্ষতা বাড়াতে হবে এবং শিখতে হবে। শেখার কোন বিকল্প নেই। ছেলে-মেয়েদের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আর তারা যেন প্রযুক্তির ভালো দিকটা ব্যবহার করে।’

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে, ‘মেধার আলোয় আলোকিত হোক ভবিষ্যত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী জেলা প্রশাসক মাহবুবউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমান ও  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল।

এসময়, শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন দাগনভূঞা ইসলামিয়া আজিজয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমেদ মজুমদার ও আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

খুঁজুন