রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে

স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে

কু‌মিল্লা ব্যুরো :

স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। 

ডিএনসিসি মেয়র বলেন, 'দেশজুড়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হয়েছে। গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।'

 শুক্রবার (০৩ ফেব্রুয়ারি ২০২৩) সকালে কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।  

মেয়র আরও বলেন, 'গ্রামের একটি স্কুলের সফলতার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। লালপুর গ্রামের এই স্কুলটি শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীর সহযোগিতায় এগিয়ে চলেছে। জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে স্কুলের শিক্ষার্থীর ভালো করছে। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী আজ নিজে এসে স্কুলের চার তলা ভবন উদ্বোধন করেছেন। আশা করছি স্কুলটির সুনাম ও সফলতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করে কুমিল্লা জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এসময় ডিএনসিসি মেয়র বিদ্যালয়টিতে আসা যাওয়ার সুবিধার জন্য বিদ্যালয় থেকে আশেপাশের গ্রামগুলোতে যাওয়ার রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীর নিকট আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট ও উন্নত  বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে সক্ষমতা ও দক্ষতা লাভের উপর গুরুত্ব আরোপ করেছেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। 


প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার উন্নয়নে প্রাইমারি স্কুলের জাতীয়করণ করেছিলেন যাতে শিক্ষকরা নিয়মিত বেতন পান। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলে শতভাগ এনরোলমেন্ট নিশ্চিত করেছেন। জনগণের দ্বারগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে মন্ত্রী শিক্ষার্থীদের আইটি শিক্ষায় গুরুত্ব দেবার আহবান জানান। 

মন্ত্রী আরও বলেন, 'কৃষকের সন্তানও সক্ষমতা ও দক্ষতা অর্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে অবিরাম কাজ করে যাচ্ছেন। নারী শিক্ষা ও ক্ষমতায়নে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। যে বাংলাদেশের উন্নয়ন নিয়ে এক সময় উন্নত বিশ্ব সন্দেহ পোষণ করত, তারাই আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণেই আজ তা সম্ভব হয়েছে।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আ ক ম বাহাউদ্দিন বাহার ,কুমিল্লা  জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

খুঁজুন