রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডেপুটি স্পিকার

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডেপুটি স্পিকার

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মহান সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে রবিবার (২৮ আগস্ট) শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। 

এর আগে, ওই দিন বিকেলে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের শুরুতেই কণ্ঠভোটে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হন টুকু। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।


খুঁজুন