রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় সংকটে ভেঙে পড়লে চলবেনা

সংকটে ভেঙে পড়লে চলবেনা

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী 

সারা পৃথিবীতে যখন জ্বালানি সংকট চলছে তখন এর প্রভাব আমাদের দেশেও এসে পড়েছে | তবে যে কোনো সংকটে ভেঙে পড়লে চলবেনা বরং সংকট মোকাবেলার জন্য আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে | পৃথিবীতে সবকিছুর বিকল্প থাকে | সে বিকল্পগুলো আমাদের খুঁজে বের করতে হবে | এখন প্রশ্ন হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীর মতো জ্বালানি সংকটে যে আমরা পড়েছি সেখান থেকে উত্তোরণের কি কি বিকল্প পন্থা আছে | আমরা কিভাবে খুব সহজে সেই  বিকল্পগুলো  ব্যবহার করতে পারি কিংবা সেগুলো নিজেরাই তৈরী করতে পারি | মূল কথা হচ্ছে জ্বালানি সংকটকে সমস্যা না ভেবে  আমরা নিজেরাই জ্বালানি সংকটের কারণে যে সমস্যাগুলো হচ্ছে সে সমস্যাগুলো দূরীভূত করতে পারি | এর জন্য খুব শিক্ষিত হওয়া বা টেকনিকাল জ্ঞান থাকারও দরকার নেই তবে দেশে এই ধরণের কমার্শিয়াল প্লান্ট দ্রুত তৈরী করার জন্য টেকনিক্যাল বা বিশেষজ্ঞের জ্ঞান থাকলে খুব কার্যকর এটি হতে পারে   |  বিকল্পগুলো কিভাবে আমরা নিজেরা  আমাদের দেশীয় ও  সহজলভ্য কাঁচামাল দিয়ে তৈরি করতে পারি সে সমন্ধে খুব ভালোভাবে বুঝতে হবে ও দক্ষতাও অর্জন করতে হবে | সব ধরণের সতর্কতা মেনেই  এগুলোতে নিজেকে যুক্ত করা যেতে পারে ও পরিচিত বিশেষজ্ঞদের পরামর্শও নিতে হবে | এর সাথে এই ধরণের প্লান্ট করার সাথে সাথে বাই-প্রডাক্ট হিসেবে জ্বালানিগুন সমৃদ্ধ গ্যাস সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে | তবে এই ধরণের প্লান্টগুলো থেকে ডিজেল বা এই জাতীয় জ্বালানিগুলো কিভাবে বের করে এনে বিদেশের উপর নির্ভরতা কমানো যায় তা নিয়ে গবেষণাকেও প্রাধান্য দিতে হবে | মোট কথা এগুলোর বাণিজ্যিক রূপান্তর ঘটিয়ে আমাদের সব ধরণের জ্বালানি চাহিদা ও সংকটকে মোকাবেলা করতে হবে | 

যেমন:  

১. খুব সহজে পাইরোলাইসিস পদ্ধতি অনুসরণ পূর্বক আমরা ওয়েস্টেজ প্লাষ্টিক থেকে  পেট্রোল  জাতীয় জ্বালানি  তৈরী করতে পারি | এখন জানা দরকার পদ্ধতিটি আসলে কি ও কিভাবে আমরা সহজে পদ্ধতিটি তৈরী করে জ্বালানি সংকটের স্বল্প বা কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সমাধান করতে পারি |  তবে তৈরীকৃত পেট্রোলের গুণগত মানের বিষয়টিও বিবেচনায় আনতে হবে ও সতর্কতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে | খুব পরিকল্পিত পদ্ধতি অনুসরণ পূর্বক এই জাতীয় ছোট ছোট প্লান্টও খুব দ্রুততর সময়ে করা সম্ভব | নিচের কয়েকটি লিংক থেকে এই পদ্ধতি সমন্ধে আমরা ধারণা পেতে পারি তবে সেটি তৈরী করা বা প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা ও দক্ষতা অর্জন খুব গুরুত্বপূর্ণ | কম বিনিয়োগে শিল্প  উদ্যোক্তা তৈরিতে এই শিল্পটি কাযর্কর ভূমিকা রাখতে পারে |   ..........চলবে    

খুঁজুন