সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের বিষয়বস্তু নির্ধারণ, মানোন্নয়নের নির্দেশনা ও পরামর্শ প্রদান এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে গঠিত ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান)-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম এবং সংসদীয় কার্যক্রম জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ লক্ষ্যে বৈঠকে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।
সভায় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, ফাহমিদা হক, বীথিকা বিনতে হোসাইন ও মারদিয়া মমতাজ অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, চ্যানেল ২৪-এর প্রধান বার্তা সম্পাদকসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংসদীয় কার্যক্রম জনগণের কাছে কার্যকরভাবে তুলে ধরার নির্দেশনা
সংসদীয় কার্যক্রম জনগণের কাছে কার্যকরভাবে তুলে ধরার নির্দেশনা
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের বিষয়বস্তু নির্ধারণ, মানোন্নয়নের নির্দেশনা ও পরামর্শ প্রদান এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে গঠিত ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান)-এর সভাপতিত্বে এ সভা
অনুষ্ঠিত হয়। সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম এবং সংসদীয় কার্যক্রম জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ লক্ষ্যে বৈঠকে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়। সভায় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার
মন্ত্রী আন্দালিভ রহমান, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, ফাহমিদা হক, বীথিকা বিনতে হোসাইন ও মারদিয়া মমতাজ অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, চ্যানেল ২৪-এর প্রধান বার্তা সম্পাদকসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত