সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আগামী অর্থবছরে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য জরুরি: পরিবেশমন্ত্রী পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়ম, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে ৭৫ জন গ্রেফতার
দেশের খবর সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব ইয়াসমিন বেগম

সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব ইয়াসমিন বেগম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াসমিন বেগম আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিদায়ী সচিব কানিজ মওলার স্থলাভিষিক্ত হলেন। 

এ উপলক্ষে আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং তার সফল মেয়াদের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইয়াসমিন বেগমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, সৃজনশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বহুমুখী বিকাশে নবনিযুক্ত সচিবের সর্বাত্মক সাফল্য কামনা করেন।

পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের প্রধানগণ এবং প্রতিনিধিরা নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত সচিব উপস্থিত সকলের শুভেচ্ছার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের শিল্প-সংস্কৃতির উন্নয়ন, সার্বিক প্রসার এবং সমৃদ্ধ জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বর্তমান সরকার গৃহীত নানা যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

খুঁজুন