সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয়ের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে

সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয়ের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয়ের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি। এই সমন্বিত ব্যবস্থায় যাতে কোন ব্যাঘাত না ঘটে তার জন্য সকল মন্ত্রনালয়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে তিনি মনে করেন। সোমবার সকালে নারায়ণগঞ্জে কালিরবাজার রেলস্টেশন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেল লাইনের সমান্তরাল ডুয়েলগেজ রেল লাইন নির্মান প্রকল্প পরিদর্শনে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি এ কথা বলেন। এসময় ছিলেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ দুই মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তারা।

এ ব্যাপারে রেল মন্ত্রী জানান, অতীতে বিভিন্ন সরকারের আমলে ভ্রান্ত নীতির কারণে রেল ও নৌ পরিবহন ব্যবস্থা দূর্বল হয়ে পড়েছিল। এই দুইটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এই দুই যোগাযোগ ব্যবস্থার অনেক সম্প্রসারণ হয়েছে। সমন্বিত ব্যবস্থাও সে অনুযায়ী কাজ করছে।

খুঁজুন