সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সোনাইমুড়ীতে তিনটি অবৈধ হসপিটাল বন্ধ

সোনাইমুড়ীতে তিনটি অবৈধ হসপিটাল বন্ধ

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌর শহরে লাইসেন্স না থাকায় ৩টি হাসপাতালে সিলগালা করেছে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযানের নেয় রবিবার দুপুরে পৌর শহরে লাইসেন্স না থাকায় সন্ধানী চক্ষু হাসপাতাল, ডক্টরস মেডিকেল অ্যান্ড সার্ভিসেস ও নিউ নূরানী মেডিকেল সিলগালা করে দেন।

এছাড়াও আধুনিক শিশু হসপিটাল ও সোনাইমুড়ী আধুনিক শিশু হসপিটালে হুসিয়ারি করে দেন।

এইসময় ডক্টরস মেডিকেল সার্ভিসে ভুয়া ডাক্তার দাউদ হোসেন স্বাস্থ্য বিভাগের লোকজন দেখে বাথরুমে পালিয়ে থাকে। পরে তাকে খুজে বের করে হসপিটাল সিলগালা করে দেওয়া হয়। সোনাইমুড়ী চক্ষু হসপিটাল দাতব্যের গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অভিযান পরিচালনা করে সোনাইমুড়ীতে অনিবন্ধিত তিনটি হসপিটাল সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরো বলেন নিবন্ধনহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন