সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সোনারগাঁয়ে ৬ হাসপাতাল সিলগালা

সোনারগাঁয়ে ৬ হাসপাতাল সিলগালা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশের পর সোনারগাঁ উপজেলার বিভিন্ন বে-সরকারী হাসপাতালে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬টি বে-সরকারী হাসপাতালকে সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

গতকাল সোমবার দিনভর উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়গনিস্টিক ক্লিনিকে অভিযান চালিয়ে ৬টি ক্লিনিককে সিলগালা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাবরিনা হক, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সজিব রায়হানসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সজিব রায়হান জানান, সোনারগাঁ উপজেলার বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ও ডায়গনিষ্টিক কমপ্লেক্সে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে মোগরাপাড়া চৌরাস্তার গ্রিনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার, ইসলামী ডায়গনেস্টিককে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে সিলগালা করা হয়। এছাড়া সাদিপুর নয়াপুর বাসষ্ঠ্যান্ড এলাকার আল সাফা, আল তাহাহ ও বারদী মর্ডান কমপ্লক্সে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সিলগালা করা হয়। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন