সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সোনারগাঁয়ে ব্যবসায়ী নিখোঁজ,থানায় জিডি

সোনারগাঁয়ে ব্যবসায়ী নিখোঁজ,থানায় জিডি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকার আমিরুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ী দু’দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারন ডায়েরীতে তার ভাই জাকারিয়া উল্লেখ করেন, তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেহপুর দড়িড়কান্দি গ্রামের বাসিন্দা। গত সোমবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ক্রয় করার জন্য বাড়ী থেকে বের হয়ে আর ফেরেননি। পরে তার মুঠোফোনটি বন্ধ পাওয়ায় আত্মীয় স্বজনদের বাসায় খোজঁ নিয়েও তাঁর সন্ধান মেলেনি। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী নেওয়া হয়েছে। ব্যবসায়ীকে খুজেঁ বের করার জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। 

খুঁজুন