সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সোনারগাঁয়ে দুই চাদাঁবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

সোনারগাঁয়ে দুই চাদাঁবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি আটককৃতরা পেশাদার চাঁদাবাজ। গত বুধবার রাতে উপজেলার কাঁচপুর কাঁচাবাজার সংলগ্ন হকার্স মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৭শ’ ৫টাকা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, সোনারগাঁ উপজেলার সোনাপুর মান্নান মেম্বারের বাড়ী এলাকার মৃত হাজী পিয়ার আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার চতুয়া শরীফ মধ্যপাড়া এলাকার মৃত তোতা মিয়া ভূঁইয়ার ছেলে মো. লাবলু ভূঁইয়া (৪৯)। র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সোনারগাঁ কাঁচপুর কাঁচাবাজার সংলগ্ন হকার্স মার্কেট এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১০০ থেকে ২০০ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শেখ-ফরিদ সোনারগাঁ তাং-২৬.০৫.২০২২

খুঁজুন