সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সোনারগাঁয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

সোনারগাঁয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় সোনারগাঁ উপজেলার পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। পিরোজপুর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজে সোনারগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসমিন নোবেল, আশরাফ মোল্লা, জেলা ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহিম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ, সমাজ সেবা সম্পাদক হাবিব শিকদার, সোনারগাঁ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, বায়োজিদ ভূঁইয়া, সোনারগাঁ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, আল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালেহ মুছা, সদস্য সচিব নাসির উদ্দিন নাসির প্রমুখ। শেখ ফরিদ

খুঁজুন