সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর সোনারগাঁয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধভাবে গঠে উঠা শতাধিক অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী শুক্রবার থেকে হিন্দু ধর্মালম্বী আধ্যতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর ১৩২ তম তীরোধান উৎসব উপলক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিপুল পরিমাণ পুলিশ।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বারদি আশ্রমের সামনে দোকান ঘর নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে প্রায় অর্ধ শতাধিক আহত ও একজন নিহত হয়। এছাড়াও আশ্রমে আসা পূন্যার্থীদের চলাচলে বিঘœ ঘটে। এ বিষয়গুলো বিবেচনা করে গত মঙ্গলবার বিকেলে তীরেধান উৎসব উপলক্ষে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন, হিন্দু সম্প্রদায়ের আধ্যাতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসা ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

খুঁজুন