মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর স্পর্শকাতর জায়গায় আঘাত করে বৃদ্ধকে খুন !

স্পর্শকাতর জায়গায় আঘাত করে বৃদ্ধকে খুন !

কুমিল্লা ব্যুরো :


কুমিল্লার মুরাদনগরে স্পর্শকাতর জায়গায় আঘাত করে বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে।

 বুধবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের বকুলনগর গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। 

নিহত আব্দুল বারেক ওরপে খোকন মিয়া (৬২) বকুল নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

স্থানীয় মাহবুবউল আলম হানিফ জানান-, স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন নিহত খোকনসহ কয়েকজনের কাছ থেকে ১০ বছরের জন্য জমি বর্গা নেয়। সেখানে তিনি ইটভাটা করেন। ১০ বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিছুদিন পূর্বে ইটভাটা ভেঙে ফেলেন তিনি। পরে স্থানীয় গিয়াসউদ্দিনের কাছে ভাটার স্থানে পড়ে থাকা ইটের খোয়া বিক্রি করেন। 

স্থানীয়দের অভিযোগ গিয়াসউদ্দিন ও তার ছেলে কয়েকজনকে নিয়ে ইটের খোয়া তুলে নেয়ার পর জমির মূল মাটি নিয়ে যাচ্ছিল। তাই বাধা দিতে যায় খোকন মিয়া। এসময় তাদের সাথে সংঘর্ষ হয়। এতে গিয়াসউদ্দিন ও তার ছেলেরা খোকন মিয়ার স্পর্শকাতর জায়গায় আঘাত করলে গুরুতর আহন হন খোকন মিয়া। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারবলেন-, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে গিয়াসউদ্দিন ও তার ছেলে খোকন মিয়ার স্পর্শকাতর জায়গায় আঘাত করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন