রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর সপ্তমবারের মতো শ্রেষ্ঠ হলেন গাজীপুরের পুলিশ সুপার শফিউল্লাহ

সপ্তমবারের মতো শ্রেষ্ঠ হলেন গাজীপুরের পুলিশ সুপার শফিউল্লাহ

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএম  টানা ৭ম বারের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। 

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও  আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএম চলতি বছরের মার্চ  মাসে একটানা ৭ম বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। 

সোমবার (১৮ এপ্রিল) সকালে  ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত মার্চ/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়  অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম  মহোদয় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএমকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

 এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা বিপিএম (বার) উপস্থিত ছিলেন।

খুঁজুন