মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর শ্রীমঙ্গলে চোরাই মালামাল সহ দুর্ধর্ষ চোর চক্রের চার সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গলে চোরাই মালামাল সহ দুর্ধর্ষ চোর চক্রের চার সদস্য গ্রেফতার

মোঃ আরিফুল ইসলাম: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে চোরাই মালামাল উদ্ধার সহ চোর চক্রের চার সদস্য গ্রেফতার।

পুলিশ সূত্রে জানানো হয়েছে গত ০৯/০২/২০২৩ তারিখ রাত ১.১৫ ঘটিকা থেকে সকাল ০৮.১০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা সংঘবদ্ধ হয়ে চোর চক্রের সদস্যরা শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান রোডস্থ মুহাম্মদ উমর ফারুক এর মালিকানাধীন আল্লাহর দান ভেরাইটিজ ষ্টোর দোকানে এবং মোঃ আসলাম এর মালিকানাধীন আসলাম ভেরাইটিজ ষ্টোর দোকানে চুরির হয়।

ঘটনার পর থেকেই মামলার তদন্তকারী অফিসার এসআই সজীব চৌধুরী তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত সন্ধিগ্ধ হিসেবে আসামী ১। জাকারিয়া আহমেদ স্বাধীন (২৩), পিতা-মজিবুর রহমান, গ্রাম -খাঁসগাও (সিন্দুরখান রোড), থেকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে সে মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সহযোগী অপরাপর আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামী জাকারিয়া আহমেদ স্বাধীন এর দেওয়া তথ্য মতে তার থাকার রুম থেকে চোরাই হওয়া  নগদ ৩৭,১৫০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।

পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তার সহযোগী আসামী ২। আঃ রাশেদ (২২), পিতা-রহিম মিয়া, গ্রাম-শাপলা বাগ (সিন্দুরখান রোড), ৩। মোঃ রনি (২০), পিতা-আঃ রহমান, গ্রাম-গাজীপুর, ৪। মোঃ রমজান (২৫), পিতা-মৃত বাবুল মিয়া, গ্রাম-সিন্দুরখান রোড (ব্রিজ সংলগ্ন) গ্রেফতার করা হয়। আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

খুঁজুন