সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে একটি হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

শ্রীনগরে একটি হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

শ্রীনগর সংবাদদাতাঃ

অবৈধ অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বালাসুরে ১টি হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয় ।

রবিবার (২৯ মে) দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মোহাম্মদ শাকিল এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বালাশুরে মোল্লা হাসপাতাল এর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এছাড়া সর্বমোট পাঁচটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। শিংপাড়া বাজারের গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কমপ্লেক্সে ও বালাসুর বাজারের আফিয়া ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র নবায়ন না থাকায়, তাদের নির্ধারিত সময়ের কাগজপত্র নবায়নের নির্দেশ দেওয়া হয় অন্যথায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আবু তোহা মোহাম্মদ শাকিল বলেন  স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন