সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শাহ আলম ইসলাম নিতুল 

মুন্সীগঞ্জের শ্রীনগরে চিকিৎসা সেবায় ৫ বছরে পদার্পণ করেছে ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড মডার্ন হাসপাতাল। ২০১৭ সালের হাসপাতালটির যাত্রা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, মতবিনিময়সহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মুন্সীগঞ্জ ডিবির ওসি আবুল কালাম, পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসেন, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি আরিফ হোসেন, শাজাহান খান, ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের চেয়ারম্যান ইয়াসমিন বেগম,  হাসপাতালের পরিচালক রবিন মিয়া ও রিয়াদ ইসলাম প্রমুখ। 

প্রতিষ্ঠাবার্ষিকীতে ইয়াসমিন দেলোয়ার  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন  বলেন, স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১৭ সালে ইইয়াসমিন দেলোয়ার  হাসপাতালের যাত্রা শুরু হয়। আমাদের হাসপাতাল শ্রীনগর উপজেলার চিকিৎসা খাতে অভাবনীয় অবদান রেখেছে।এছাড়া শুরু থেকে আজ অবধি এলাকার মানুষকে সুনামের সাথে ত্রুটিহীন চিকিৎসা সেবা প্রদান করে আসছে।  বিশেষ করে করোনা মহামারী এবং ডেঙ্গুর সময় ইয়াসমিন দেলোয়ার  হাসপাতালের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

খুঁজুন