সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের র‍্যালি অনুষ্ঠিত

শ্রীনগরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের র‍্যালি অনুষ্ঠিত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

"সবকিছু হারিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার আর হারাবার কিছু নেই। বাংলার দুঃখী মানুষের সেবায় আমি আমার এ জীবন দান করতে চাই” এই স্লোগানে মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা যুবলীগের আয়োজনে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার চকবাজার পোস্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর বাজারে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক হাজী নেছারুল্লাহ সুজন, যুগ্মসাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমণ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল আলম,  শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মহাসিন, কোলাপাড়া ইউনিয়ন  যুবলীগ সহ-সভাপতি হাসান হাওলাদার, সাধারণ সম্পাদক আতাহার হোসেন, পাটাভোগ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবু, ভাগ্যকুল ইউনিয়ন  যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মামুন কবির, 

কুকুটিয়া ইউনিয়ন  যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ উজ্জলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খুঁজুন